নবীউল্লাহ নবী
রাজনীতি

ঢাকা-৫ আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন নবীউল্লাহ নবী

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা-৫ আসনের উপ-নির্বাচনে বিএনপির পক্ষে লড়তে দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন নবীউল্লাহ নবী। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) তার পক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন যাত্রাবাড়ী থানা বিএনপির সাধারণ সম্পাদক বাদল সরদার।

এ আসনে ইতোমধ্যে নিজেদের প্রার্থী ঘোষণা করেছে আওয়ামী লীগ।

শূন্য হওয়া ৫টি আসনের উপ-নির্বাচনের মধ্যে দেশবাসীর কাছে ফোকাসে থাকছে রাজধানীর প্রবেশদ্বার খ্যাত ঢাকা-৫ আসন।

মনোনয়ন ফরম সংগ্রহের পর নবীউল্লাহ নবী গণমাধ্যমকে বলেন,‘নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি ইতেধ্যেই সেরেছি। সেই ধারাবাহিকতায় এবার দলীয় ফরমও নিলাম। গত নির্বাচনের পর থেকে এখনও আমি মাঠেই আছি। এলাকার দলের বিভিন্ন অঙ্গ সংগঠনকে নিয়ে সব সময়ই আমরা কার্যক্রম চালিয়ে আসছি। করোনাকালেও থেমে ছিল না আমাদের কার্যক্রম। এসময় ত্রাণবিষয়ক নানা কর্মকাণ্ডে নিয়োজিত ছিলাম। আশা করি, নির্বাচনে এর সুপ্রভাব পড়বে। এ আসনে জয়ের ব্যাপারে আমি দারুণ আশাবাদী। শেষ পর্যন্ত বিজয়ের হাসি আমরাই হাসবো।’

সমর্থকদের দাবি, এই আসনে বিগত নির্বাচনে প্রার্থী হিসেবে নিজেকে উজাড় করে দিয়েছিলেন নবীউল্লাহ নবী। সার্বক্ষণিক চষে বেড়িয়েছেন এলাকার মাঠ-ঘাট। যেখানে দলের হেভিওয়েট নেতাদের জামানত বাজেয়াপ্ত হয়েছিল, সেখানে ঢাকার ২০টি আসনের মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়েছিলেন তিনি।

নির্বাচন পরবর্তী ও করোনাকালে নবীউল্লাহ নবী দলের সাংগাঠনিক কার্যক্রম আরও জোরদার করেছেন এলাকায়। তাই উপ-নির্বাচনে এই আসনে নবীউল্লাহ নবী চমক দেখাতে পারেন বলেও মনে করছেন তার সমর্থকরা।

সান নিউজ/ এআর/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাইপগান ও ডিস্ক ব্রেকের কুড়ালসহ ২ জন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় দেশীয় তৈরি পাইপগান ও ডিস্ক ব্রেক দিয়ে তৈরি কুড়...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

বিনিয়োগ বাড়াতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-জ্বালানি নিশ্চিতের পরিকল্পনা: প্রধানমন্ত্রী

দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার...

বন্ধ ছয় সুগার মিলের ব্যয় শত কোটি টাকা, ধ্বংস হচ্ছে মূল্যবান সম্পদ  

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে অবস্থিত রংপুর সুগার মিলস এক সময় উত্...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

ঝালকাঠিতে পূর্ব বিরোধে সংঘর্ষ, পুত্রকে বাচাতে এসে পিতার মৃত্যু 

ঝালকাঠির নলছিটিতে হামলার হাত থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে প্রতিপক্ষের পিটুনিতে খু...

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫০৪

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৪ জন...

হরমুজ আর যুদ্ধপূর্ব অবস্থায় ফিরবে না: ইরান

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আর কখনোই যুদ্ধের আগের অবস্থায় ফিরে যাবে...

আবারও প্রশ্নফাঁসের অভিযোগে উত্তাল ভারত

নিয়োগ পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের অভিযোগে আবারও উত্তাল হয়ে উঠেছে ভারত। ঝাড়খ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা