বিএনপিকে আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষার আহ্বান কাদেরের
রাজনীতি

বিএনপিকে আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষার আহ্বান কাদেরের

নিজস্ব প্রতিবেদক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন, সরকার পরিবর্তন চাইলে বিএনপিকে আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) সকালে গাজীপুর থেকে ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত বাস্তবায়নাধীন বাস র্যা পিড ট্রানজিট- বিআরটি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় একথা বলেন তিনি। ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।

গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন হয় উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তনের কোনো পরিস্থিতি দেশে বিরাজমান নেই।

সেতুমন্ত্রী বলেন, বিএনপি যদি চোরাগলি দিয়ে ক্ষমতার স্বর্ণদুয়ারে পৌছার কথা ভাবে তাহলে তারা বোকার স্বর্গে বাস করছেন।

পর্যালোচনা সভায় গণপরিবহনে স্বাস্থ্যবিধি প্রতিপালিত না হওয়ার অভিযোগ প্রসঙ্গে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে সক্রিয় ভূমিকা পালন করার আহ্বান জানান কাদের।

এছাড়া গণপরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় না করার জন্য সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান মন্ত্রী। পরিবহন মালিক ও শ্রমিকদের পাশাপাশি সংশ্লিষ্টদের স্বাস্থ্যবিধি মানার প্রতি কঠোর হওয়ার আহ্বানও জানান।

ওবায়দুল কাদের দেশব্যাপী শর্ত লঙ্ঘনসহ সড়কে শৃঙ্খলা বিধানে বিআরটিএ এবং জেলা প্রশাসনের মোবাইল কোর্টের কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দেন।

সান নিউজ/আরএইচ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

যোগ্য ও ত্যাগীরাই স্থানীয় সরকার নির্বাচনে সুযোগ পাবেন: প্রধানমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচনে দলের যোগ্য, ত্যাগী ও জনপ্রিয় নেতাদেরই প্রার্থী হিসেবে...

সরাসরি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ

দীর্ঘ অপেক্ষা, হিসাব-নিকাশ ও সমীকরণের অবসান ঘটিয়ে সরাসরি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ...

হরমুজের নিয়ন্ত্রণ এখন যুক্তরাষ্ট্রের হাতে বলে ট্রাম্পের দাবি

ইরান-যুক্তরাষ্ট্র সংঘাতের মধ্যেই হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে বড় ধরনের দাবি...

লিবিয়ার তেল শোধনাগারের জ্বালানি ট্যাংকে আগুন

লিবিয়ার সবচেয়ে বড় জাওয়িয়া তেল শোধনাগারের একটি জ্বালানি ট্যাংকে আগুন লাগার ঘটন...

আমগাছের মগডালে অচেতন গৃহবধূ, উদ্ধার করল ফায়ার সার্ভিস

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাড়ির আঙিনার একটি আমগাছের মগডালে উঠে অচেতন হয়ে পড়া বৃষ্...

যেভাবে করবেন এসএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন

এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে শিক্ষার্থীদের অনলাইনে ন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা