খুলনায় করোনা সংক্রমণ রোধে বিএনপির নতুন কর্মসূচি
রাজনীতি

খুলনায় করোনা সংক্রমণ রোধে বিএনপির নতুন কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: করোনাভাইরাসের সংক্রমণ রোধে জনসচেতনতা বাড়াতে খুলনা মহানগর বিএনপি নতুন কর্মসূচি ঘোষণা করেছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে খুলনা রূপসা স্ট্যান্ড রোডের কলসেন্টার পরিচালনা কমিটির সভায় নতুন কর্মসূচি নেওয়া হয়।

নতুন কর্মসূচির মধ্যে রয়েছে নগরীতে জনগণের মাঝে দশ হাজার মাস্ক বিতরণ ও কল সেন্টারের কার্যপরিধি বাড়িয়ে অক্সিজেন, ডাক্তারি পরামর্শ, অ্যাম্বুলেন্স সেবাসহ চিকিৎসাসেবা কার্যক্রম আরও সম্প্রসারণ করা।

কলসেন্টার পরিচালনা কমিটির পরিচালক ও নগর বিএনপির উপদেষ্টামণ্ডলীর সিনিয়র সদস্য সেকেন্দার জাফরউল্লাহ খান সাচ্চুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম মঞ্জু।

সভায় নগরীতে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে জনসচেতনতার ওপর গুরুত্বারোপ করে ব্যাপক প্রচারণা কার্যক্রম নেওয়া হয়। ওয়ার্ডে ওয়ার্ডে লিফলেট বিলি ও মাইকে প্রচারের মাধ্যমে জনগণকে সচেতন করা, পাড়া-মহল্লায় গণসংযোগেরও সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় মৃত করোনা রোগীর দাফনের জন্য একটি টিম গঠন করা হয়। এক্ষেত্রে প্রশাসনের সহযোগিতা কামনা করেছে বিএনপি।

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে নতুন কার্যক্রম শুরু হবে। এক্ষেত্রে নগরবাসী ও দলের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করা হয়েছে।

নগর বিএনপি নেতা স ম আব্দুর রহমান, শাহ জালাল লাবলু, সৈয়দা রেহেনা ঈসা, সিরাজুল হক নান্নু, মেহেদী হাসান দীপু, মহিবুজ্জামান কচি, গিয়াস উদ্দিন বনি, শেখ সাদী, ইউসুফ হারুন মজনু, নিয়াজ আহমেদ তুহিন, হাসানুর রশীদ মিরাজ, শামসুজ্জামান চঞ্চল, শরীফুল ইসলাম বাবু, বদরুল আনাম, মেজবাউদ্দিন মিজু, আবু সাঈদ শেখ, চেয়ারম্যান মাসুদ, জিএম রফিকুল ইসলাম, মোহাম্মদ আলী, ডাঃ ফারুক হোসেন, সিরাজুল ইসলাম লিটন, কেএম মাহবুব আলম, সজীব তালুকদার, আরিফুর রহমান আরিফ, রাজিবুল হাসান বাপ্পী, আনজিরা খাতুন, আবু তালেব, কওসারী জাহান মঞ্জু প্রমুখ সভায় অংশ নেন।

এছাড়া সম্মানিত আমন্ত্রিত অতিথি ছিলেন গ্লোবাল খুলনার শাহ্ মামুনুর রহমান তুহিন, খুলনা বিশ্ববিদ্যালয় বন্ধনের মোহাম্মদ আলী ও সফিকুর রহমান।

সভায় সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দিন বনির দেওয়া ছয় হাজার টাকা ও সজীব তালুকদারের দেওয়া মাস্ক ও স্যানিটাইজার গ্রহণ করা হয়।

সভায় করোনায় মৃতদের আত্মার মাগফেরাত কামনা এবং আক্রান্তদের আরোগ্য কামনা করা হয়।

সান নিউজ/ এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

আখেরি চাহার সোম্বা কী, কেন পালিত হয়?

‘আখেরি চাহার সোম্বা’ নামটি আরবি ও ফারসি শব্দের সমন্বয়ে গঠিত। &lsq...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা