সংবাদ সম্মেলনে ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা
রাজনীতি

দুর্নীতির অভিযোগে ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে বহিস্কারের দাবি

নিজস্ব প্রতিবেদক:

ঝালকাঠি: অনিয়ম, দুর্নীতি, অর্থ আত্মসাৎ ও অশালীন আচরণের অভিযোগে ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান সিকদারকে দল থেকে বহিস্কারের দাবি জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে এ দাবি জানান ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ২নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন।

এর আগে গত ০৭ সেপ্টেম্বর একই অভিযোগে ইউনিয়ন পরিষদের সদস্যরা চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রকাশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে।

সংবাদ সম্মেলনে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন মাস্টার অভিযোগ করেন, সুবিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মান্নান সিকদার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর ক্ষমতার অপব্যবহার করে নানা অনিয়ম ও দুর্নীতি করে আসছেন। দলের লোকজনকে উপেক্ষা করে বিএনপি-জামায়াতের লোকদের বিভিন্ন কাজে প্রাধান্য দিচ্ছেন। কোনো কাজ না করেই ইউনিয়ন পরিষদের বিভিন্ন প্রকল্পের লাখ লাখ টাকা আত্মসাৎ করেন আবদুল মান্নান। তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে সুযোগ পেলেই হয়রানি করে আসছেন বলেও সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

গত পাঁচ বছর ধরে তার যন্ত্রণায় অতিষ্ট বলে অভিযোগ তুলে আওয়ামী লীগ নেতারা মান্নান সিকদারকে দল থেকে বহিস্কারের দাবি জানান।

অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান আবদুল মান্নান সিকদার দাবি করেন, অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় মিথ্যা তথ্য তুলে ধরে তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে। এর পেছনে অন্য কোনো কারণ আছে।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  বিদ্যুৎস্পৃষ্টে ৩ বছরের শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফারদিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছ...

সাভার ডেইরী ফার্মে বহিরাগতের হামলায় এক কর্মচারী মৃত্যুশয্যায় 

সাভার কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধখামারে (ডেইরীফার্ম) বহিরাগত এক বখাটের মারধরে...

অরিজিতের প্লেব্যাক ছাড়ার সিদ্ধান্ত অপ্রত্যাশিত নয় : আমাল মালিক

চলতি বছরের শুরুতে হিন্দি চলচ্চিত্রে প্লেব্যাক গান থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়...

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

ইরানের নিরাপত্তা কাউন্সিলের নতুন সচিব মোহসেন রেজায়ি

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (SNSC) নতুন সচিব হিসেবে সাবেক ইস...

পিরোজপুরে সাবেক এমপি গাজী নুরুজ্জামান বাবুলের ২য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সভাপতি, বিএনপির কেন্দ...

৭২ লাখ টাকার সাজ সংসদে কঙ্গনা 

ভারতের সংসদ ভবন থেকে বের হওয়ার সময় বলিউড অভিনেত্রী ও সংসদ সদস্য কঙ্গনা রানাওয়...

আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রাখলো দুবাই ক্যাপিটালস 

আইএলটি-টোয়েন্টির গত আসরে দুবাই ক্যাপিটালসকে প্লে-অফে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিক...

নারায়ণগঞ্জে কেমিক্যাল গোডাউনে আগুন

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় একটি কেমিক্যাল তৈরির গোডাউনে অগ্নি...

আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার বন্ধ সব শিক্ষাপ্রতিষ্ঠান

পবিত্র আখেরি চাহার সোম্বা উপলক্ষে বুধবার (১২ আগস্ট) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা