ছবি : সংগৃহিত
রাজনীতি
জুয়েল তুমি বড় অকৃতজ্ঞ, অমানুষ

ভোট ডাকাতি করে জয় নিশ্চিত করেছি

জেলা প্রতিনিধি: গত উপজেলা পরিষদ নির্বাচনে কক্সবাজার শহরের আটটি ভোট কেন্দ্রে দখল করে ভোট ডাকাতি করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কায়সারুল হক জুয়েলের জয় নিশ্চিত করেছিলেন বলে দাবি করেছেন উখিয়া উপজেলা যুবলীগের সভাপতি প্রার্থী ও হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী।

আরও পড়ুন: দেশজুড়ে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান

মঙ্গলবার (৬ জুন) রাতে কক্সবাজার পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাহবুব রহমানের সমর্থনে আয়োজিত এক সভায় যুবলীগ নেতা ইমরুল এমন মন্তব্য করেন। তার বক্তব্যটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়লে পুরো জেলায় তোলপাড় শুরু হয়।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরীর পক্ষে শহরের তারাবনিয়ারছড়ায় এক সভার আয়োজন করা হয়। ওই সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নে নৌকার বিদ্রোহী প্রার্থী ইমরুল কায়েস।

সভায় কক্সবাজার সদর উপজেলা চেয়ারম্যান জুয়েলকে উদ্দেশ করে ইমরুল কায়েস বলেন, বিগত সদর উপজেলা নির্বাচনে আমি কক্সবাজারে আটটি কেন্দ্র নৌকার পক্ষে ভোট ডাকাতি করেছি। আমি ভোট ডাকাতি না করলে তুমি জুয়েল আজ উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে পারতে না। আমার অবদান জানা না থাকলে তোমার বড় ভাই রাশেদ এবং জেলা পরিষদের চেয়ারম্যান মার্শালের কাছে জেনে নিও।

আরও পড়ুন: নির্বাচন পরিচালনা করবে ইসি

তিনি আরও বলেন, আজ তোমরা সেই অবদান ভুলে গিয়েছো। জুয়েল তুমি বড় অকৃতজ্ঞ, অমানুষ। তোমারা নির্বাচিত হলে পৌরবাসীকেও ভুলে যাবেন। কারণ আপনারা যে শেখ হাসিনার নাম সাইনবোর্ড ব্যবহার করে চলেন সেই জননেত্রী প্রধানমন্ত্রীকে আপনারা আজ ভুলে গিয়েছেন। প্রধানমন্ত্রী আজ আপনাদের ডেকেছিলেন আপনারা যাননি। এ সময় হুমকি ধমকির পরিবর্তে পালটা জবাব রেড়ি আছে বলেও হুঁশিয়ার করে দেন ইমরুল।

প্রসঙ্গত, কায়সারুল হক জুয়েল বর্তমান সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান। তিনি কক্সবাজার জেলা সবচেয়ে প্রভাবশালী আওয়ামী লীগ পরিবার হিসেবে পরিচিত ও প্রয়াত আওয়ামী লীগ নেতা একেএম মোজ্জামেল হকের কনিষ্ঠ ছেলে। তার বড়ভাই সদস্য বহিষ্কৃত আওয়ামী লীগ নেতা মাসেদুল হক রাশেদ দলীয় মনোনয়ন না পেয়ে নাগরিক কমিটির ব্যানারে কক্সবাজার পৌরসভায় নির্বাচন করছেন।

যদিও ইমরুল কায়েস নিজেও বিদ্রোহী প্রার্থী হিসেবে নৌকার বিরুদ্ধে নির্বাচন করে জয়ী হয়েছেন। ওই সময় তার বিরুদ্ধে কেন্দ্র দখলসহ নানা অভিযোগ তুলেছিলেন আওয়ামী লীগের মনোনীত পরাজিত প্রার্থী অধ্যক্ষ সাহা আলম।

আরও পড়ুন: দেশে কোনো রাজনৈতিক সংকট হয়নি

এদিকে যুবলীগ নেতা ইমরুলের এ বক্তব্যের ফলে ইভিএম পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। কারণ কায়সারুল হক জুয়েল ২০১৯ সালে প্রথম ইভিএম পদ্ধতির ভোটে নির্বাচিত হয়েছেন। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রক্রিয়া দেখাচ্ছেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী।

ইমরুলের ভোট ডাকাতি করে জয় নিশ্চিত করার বিষয়ে জানতে উপজেলা চেয়ারম্যান কায়সারুল হক জুয়েল, চেয়ারম্যান শাহীনুল হক মার্শাল ও পৌর বিদ্রোহী প্রার্থী মাসেদুল হক রাশেদকে একাধিকবার মোবাইল ফোনে রিং দেওয়া হলেও রিসিভ করেননি।

তবে যুবলীগ নেতা ইমরুলের বক্তব্যের দায় নেবে না জানিয়ে বিবৃতি দিয়েছে জেলা আওয়ামী লীগ। জেলা সভাপতি অ্যাডভোকেট ফরিদুল আলম ও সাধারণ সম্পাদক মেয়র মজিবুর রহমান সাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয় কারো উদ্ভট ও ব্যক্তিগত বক্তব্যের দায় আওয়ামী লীগ নেবে না। বর্তমান সরকারের আমলে সবসময় নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে বলেও দাবি করা হয় বিবৃতিতে।

আরও পড়ুন: বিশৃঙ্খলা করলে প্রতিহত করা হবে

ভোট ডাকাতির বিষয়ে যুবলীগ নেতার বক্তব্য ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা হয়েছে বলে জানিয়েছেন জেলা নির্বাচন কর্মকর্তা এসএম শাহাদাত হোসেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা