রাজনীতি

ছলচাতুরী কোথায় করলাম

সান নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, মেট্রো রেল করবো বলেছি, ২৮ তারিখ প্রথম অংশের উদ্বোধন। বলেছি রাস্তাঘাট করব, একশ নতুন রাস্তা, একদিনে একশ সেতুর উদ্বোধন করেছি। ছলচাতুরী কোথায় করলাম? টানেল করবো বলেছি বঙ্গবন্ধু টানেল আমরা করেছি। এখন উদ্বোধনের অপেক্ষায়।

আরও পড়ুন: আ’লীগের হাত ধরেই সব অর্জিত হয়েছে

শনিবার ( ১৭ডিসেম্বের) বেলা ১১টায় ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের ২২তম সম্মেলন উপলক্ষে গঠিত স্বাস্থ্য উপ-কমিটির সভায় তিনি বিএনপিকে উদ্দেশ্য করে এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আমরা বলেছিলাম পদ্মা সেতু করব। শেখ হাসিনা পদ্মা সেতু করতে গেলেন। বিশ্বব্যাংক অপবাদ দিয়ে চলে গেল। নেত্রী ঘোষণা দিলেন, আমাদের নিজের টাকায় পদ্মা সেতু করব। তখন অনেকে উপহাস-কটাক্ষ করেছিল। কিন্তু তিনি সেই সিদ্ধান্তে অটল ছিলেন। মেট্রো রেল করবো বলেছি, ২৮ তারিখ প্রথম অংশের উদ্বোধন। বলেছি রাস্তাঘাট করব, একশ নতুন রাস্তা, একদিনে একশ সেতুর উদ্বোধন করেছি। ছলচাতুরী কোথায় করলাম? টানেল করবো বলেছি বঙ্গবন্ধু টানেল আমরা করেছি। আমরা জনগণের সঙ্গে ছলচাতুরী কি করলাম? জনগণকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াদা করেছিলেন ডিজিটাল বাংলাদেশের। আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি। আমরা কথা দিয়েছি, কথা রেখেছি।
এখন উদ্বোধনের অপেক্ষায়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এই দেশে আওয়ামী লীগই প্রথম সরকার যে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেছে। ৭৫ পরবর্তীকালে শান্তিপূর্ণভাবে এদেশে আর কেউ ক্ষমতা হস্তান্তর করেননি।

তিনি বলেন, ১৫ ফেব্রুয়ারি গণতন্ত্রের নামে ভোট চুরি। এক কোটি ২৩ লাখ ভুয়া ভোটার। ওয়ান-ইলেভেন কি এমনিতে এসেছে? জাতির সঙ্গে ছলচাতুরী বিএনপি করেছে। সবই বিএনপি করেছে। আমরা করিনি।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনা ও আগুনে পুড়ে নিহত ৯

লোডশেডিং হওয়ার কথা থাকলেও হচ্ছে না উল্লেখ করে কাদের বলেন, এই যে একটা বিশ্বকাপ। বিকেল চারটা, রাত ৯টায়, রাত এগারোটায়, রাত একটায়। একদিনে চারটা করে খেলা। সবশেষ। আজ তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। আগামীকাল ফাইনাল। এই পর্যন্ত কোথাও কি লোডশেডিং হয়েছে? অথচ লোডশেডিং হওয়ার কথা ছিল।

ওবায়দুল কাদের বলেন, ৭১ এর যে সংকট এক রকম, আজকের আমাদের সংকটা আরেক রকম। তখন আমাদের জনসংখ্যা ছিল কম, তারপরও সমাজ ছিল ঐক্যবদ্ধ। এখন জনসংখ্যাও বেশি, আমাদের আয়ও অনেক বেড়েছে।

তিনি আরও বলেন, তদবির করে নিষেধাজ্ঞা দিতে চেষ্টা করে, যুক্তরাষ্ট্র ২০ দেশের ৭০ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে নিষেধাজ্ঞা দিয়েছে। সেখানে বাংলাদেশ নেই। আমীর খসরু মাহমুদ সাহেব কোমরে আটঘাট বেঁধে একেবারে ওয়াশিংটন গেছেন বাংলাদেশকে নিষেধাজ্ঞা দিতে। আজকে নিষেধাজ্ঞায় আমরা জর্জরিত, আন্তর্জাতিক অঙ্গনে যুদ্ধ এবং নিষেজ্ঞায় সারা দুনিয়া তাল-মাটাল অবস্থা। মন্দার মধ্যে আমরা এখনো ঠিকে আছি।

সেতুমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংকটকে সম্ভাবনার রূপ দেন। ক্রাইসিস থেকে অপরচুনিটি সৃষ্টি করেছেন। বিএনপির আমলে বিশ্বকাপের খেলায় প্রতিদিন কোথাও না কোথাও গোলমাল। বিদুৎ অফিস ভাঙচুর, নিত্য দিনের ঘটনা। বিদ্যুৎতের দাবিতে মিছিল করলে মানুষকে গুলি করে, সারের দাবিতে কৃষকদের ওপর গুলি, এসব তো দেখলাম। মজুরির দাবিতে শ্রমিকদের ওপর, তারাই জাতির সঙ্গে প্রতারণা করেছে। গণতন্ত্র তারাই গিলে খেয়েছে। গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ দিতে গিয়ে আমরা একটা বিকশমান প্রক্রিয়া আছি। গণতন্ত্র আমাদের দেশে ২১ বছর ছিল না। ২১ বছর মানবাধিকারও আমাদের ছিল না।

আরও পড়ুন: মদপানে ৬৫ জনের মৃত্যু

আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ কমিটির আহ্বায়ক ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

নরসিংদীর বড় বাজারে প্রকাশ্যে বাজির রমরমা বেচাকেনা

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নরসিংদীর ঐতিহ্যবাহী বড় বাজারে প্রকাশ্যে চড়া দামে...

দানা বাঁধছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত

বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে ইতোমধ্...

ফিটনেসবিহীন বাস বন্ধ ও নিরাপদ সড়কের দাবিতে ছাত্রদলের স্মারকলিপি

মানিকগঞ্জের সাটুরিয়ায় ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন...

সবজি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নারীর মৃত্যু, মেয়ে আহত

নোয়াখালীর সেনবাগে বাড়ির পাশের খেত থেকে সবজি আনতে গ...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা