জনগণই সরকারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাজনীতি

জনগণই সরকারের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে

সান নিউজ ডেস্ক : জনগণ ইতোমধ্যে সরকারের ওপর নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে। দেশের মানুষ আর এ সরকারকে ক্ষমতায় দেখতে চায় না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন : বিএনপির ডাকে কর্মীরাও আসেনি

মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকার র‌্যাবকে ব্যবহার করে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘন করেছে বলেই র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা এসেছে।

শুক্রবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও শহরের কালিবাড়িস্থ নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

র‌্যবকে শুধু নিষেধাজ্ঞা দিলেই হবে না জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, র‌্যাব পরিচালনা করে সরকার, স্বরাষ্ট্র মন্ত্রনালয়, তাদের কথার বাইরে র‌্যাব কিছুই করতে পারে না। তাই এই সরকারের ওপরেও নিষেধাজ্ঞা দেয়া উচিত।

আরও পড়ুন : কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, চট্টগ্রামে সমাবেশের মাধ্যমে সরকারের বিদায়ের আন্দোলন শুরু হয়েছে। আমরা সারাদেশে আন্দোলনের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা করব। যদিও সরকারর আমাদের ভয়ে ভীত হয়ে গণতান্ত্রিক সভা-সমাবেশ গুলোতে বাধা দিচ্ছে।

আপনারা জানেন, আগামী ১৫ অক্টোবর ময়মনসিংহে আমাদের সমাবেশ রয়েছে। যা পূর্ব ঘোষিত। কিন্তু আমাদের সমাবেশকে বানচাল করতে আওয়ামী লীগ এই দিনে ময়মনসিংহে সমাবেশ ডেকেছে বলেও জানান তিনি।

আরও পড়ুন : ফখরুলের বক্তব্য রাষ্ট্রদ্রোহিতার শামিল

এসব করে আমাদের আন্দোলনকে কোনোভাবেই বাধাগ্রস্থ করা যাবে না। আমরা কোনো বাধাই মানব না। যত বাধাই আসুক আমরা সামনের দিকে এগিয়ে যাব।

এ সময় জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি ওবায়দুল্লাহ্ মাসুদ, আল-মামুন আলম, পৌর সভাপতি অ্যাড. আব্দুল হালিম, কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হক, জেলা যুবদল সভাপতি মহেবুল্লাহ আবু নুরসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

সেমিকন্ডাক্টর শিল্প নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী

সব বাধা অতিক্রম করে স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরক...

জিয়ার স্বনির্ভর আন্দোলন তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে: এ্যানি

পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, শ...

১১ দলীয় জোটকে বিদায় খেলাফত মজলিসের

১১ দলীয় জোট থেকে আনুষ্ঠানিকভাবে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। শনিবা...

ঝালকাঠিতে গৃহবধূ হত্যা মামলার আসামি গ্রেপ্তার 

ঝালকাঠি শহরের টিএনটি রোড এলাকায় চুরির উদ্দেশ্যে বাসায় ঢুকে গৃহবধূ মলিনা রায...

বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নির্বাচন

এনটিভি’র নূরুদ্দিন আহমেদ সভাপতি ও আরটিভি’র মোহাম্মদ মোমিন হোসেন ব...

হাম উপসর্গে আরও মৃত্যু ৬ শিশুর, মোট মৃত্যু ৮১৬

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে, একই সময়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা