রাজনীতি

জবাব দেয়ার জন্য প্রস্তুত থাকতে হবে

সান নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ষড়যন্ত্র হচ্ছে, যদি দেশে আন্দোলনের নামে কোন নৈরাজ্য সৃষ্টি করে তাহলে তাদেরকে দাঁতভাঙ্গা জবাব দেয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।

আরও পড়ুন: গ্যাস সংকটে ভুগছে শিল্প কারখানা

সোমবার (২২ আগস্ট) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) অডিটোরিয়ামে আয়োজিত ‘বিভীষিকাময় ২১আগস্ট’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের সঞ্চালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবদুর রহমান। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক ও এস এম কামাল হোসেন।

নানক বলেন, কোভিডের সময় শেখ হাসিনা বিনা পয়সায় মানুষকে ভ্যাকসিন দিয়ে রক্ষা করেছেন। হতদরিদ্র মানুষ যাদের আয়-রোজগার বন্ধ হয়ে গিয়েছিল, তাদের মোবাইলের মাধ্যমে অর্থ সহায়তা দিয়েছেন। বড় বড় দেশে অর্থনৈতিক ধস নেমেছে। বাংলাদেশে শেখ হাসিনার মতো বলিষ্ঠ বিচক্ষণ নেতৃত্ব আছে বলেই অর্থনৈতিক ধস নামতে পারেনি। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ উন্নয়নের জোয়ারে রয়েছে। মানুষ সুখে রয়েছে, শান্তিতে রয়েছে।

আরও পড়ুন: আমরা ক্লাস ফোর-ফাইভের ছাত্র না

মির্জা ফখরুলের উদ্দেশে নানক বলেন, তিনি নির্লজ্জভাবে বললেন, মানুষ নাকি জ্বলছে। জ্বালিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করেছেন আপনারা, নির্বাচনের নামে মানুষ হত্যা করেছেন। বাংলা ভাই-আবদুর রহমানকে অর্থায়ন করে সৃষ্টি করে আপনারা মানুষ হত্যা করেছেন। ২১ আগস্ট সিরিজ বোমা হামলা চালিয়েছেন আপনাদের তত্ত্বাবধানে। এখন মানুষ জ্বলছে না। মানুষ শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের জোয়ারে রয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা