প্রেসক্লাবের সামনে বিএনপির বিক্ষোভ
রাজনীতি

প্রেসক্লাবের সামনে বিএনপির বিক্ষোভ

সান নিউজ ডেস্ক : ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ চলছে।বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে। এ কারণে প্রেসক্লাবের সামনের রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে।

আরও পড়ুন: কে হচ্ছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

আজ (বুধবার) সকাল ১০টায় সমাবেশ শুরু হয়। সময় যত যাচ্ছে সমাবেশে মানুষের সংখ্যা তত বাড়ছে।

সমাবেশ স্থলে দেখা যায়, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির কয়েক হাজার নেতাকর্মী, সমর্থক রাস্তার মাঝখানে বসে এবং আশপাশে জড়ো হয়ে বিক্ষোভ করছেন। এতে করে প্রেস ক্লাবের সামনের সড়কের একপাশ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। ফলে সদরঘাট, যাত্রবাড়ী, সায়েদাবাদ, মতিঝিল থেকে ছেড়ে আসা গণপরিবহনকে বিকল্প সড়ক ব্যবহার করতে হচ্ছে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামের সভাপতিত্বে সদস্য সচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

সমাবেশে আসা বিএনপি নেতাকর্মীদের স্লোগানে উত্তাল প্রেস ক্লাবের সামনের সড়ক। আর অস্থায়ী মঞ্চে বক্তব্য দিচ্ছেন বিএনপি ও অঙ্গসংগঠনের কেন্দ্রীয় নেতারা।

আরও পড়ুন: পদ্মা সেতু দেখতে মমতাকে আমন্ত্রণ

সমাবেশে আরও উপস্থিত আছেন, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনসহ বিভিন্ন স্তরের নেতারা।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা