স্বৈরশাসক জিয়া-এরশাদ নিজেদের রক্ষায় দল করেন - সজীব ওয়াজেদ জয়
রাজনীতি

স্বৈরশাসক জিয়া-এরশাদ নিজেদের রক্ষায় দল করেন

সান নিউজ ডেস্ক : সামরিক স্বৈরশাসক জিয়া ও এরশাদ তাদের অবৈধ ক্ষমতা দখলকে বৈধতা দেয়ার জন্য দল গঠন করেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।

আরও পড়ুন : সঠিক পানি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে

সম্প্রতি সজীব ওয়াজেদ জয় তার ফেসবুক পোস্টে লিখেন, ‘জিয়াউর রহমান ও এরশাদ উভয়েই তাদের অবৈধ ক্ষমতা দখলকে বৈধতা দেয়ার জন্য বিএনপি ও জাতীয় পার্টি গঠন করেন। দেশের রাজনৈতিক পদ্ধতির সাথে এই দলগুলোর কোনো সম্পৃক্ততা নেই। গণতন্ত্রের চেয়ে রাজনীতির নামে সাধারণ মানুষের সাথে দলগুলো নিয়মিত প্রতারণা করে আসছে।

জয় বলেন, এই দুই সামরিক স্বৈরশাসকের কোনো জনবান্ধব বা রাষ্ট্রবান্ধব রাজনৈতিক দর্শন ছিল না।

তিনি বলেন, ১৯৪৯ সালে পাকিস্তান সরকারের শোষণের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তোলার মাধ্যমে জন্ম হয় আওয়ামী লীগের। এই দলের হাত ধরেই স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে আসে জনগণ। সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে শক্তিশালী বিরোধী দল হিসেবে প্রতিষ্ঠা পায় দলটি। কিন্তু বাংলাদেশের তথাকথিত বড় দুই বিরোধী দলের অবস্থান ঠিক এর উল্টো।

আরও পড়ুন : রাশিয়া সফরে যাচ্ছে জাতিসংঘ মহাসচিব

বিএনপি ও জাতীয় পার্টির জন্মই হয়েছে রাতারাতি সরকারি দল হিসেবে। সংবিধান ও সেনাবাহিনীর নিয়ম ভঙ্গ করে, গণতান্ত্রিক প্রক্রিয়াকে ভূলুণ্ঠিত করে যারা অবৈধভাবে রাষ্ট্রক্ষমতা দখল করেছিল, তাদের পিঠ বাঁচানোর ঢাল হিসেবে গঠন করা হয়েছিল দল দুটি।

এ কারণে এই দুই দলের কোনো শক্ত জনভিত্তি নেই। ফলে, দেশের গণতন্ত্রের বিকাশে বিরোধী দল হিসেবে এদের ভূমিকা শূন্য।

প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা বলেন, মূলত অবৈধভাবে দখল করা ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য বিএনপি গঠন করেছিল স্বৈরাচার জিয়াউর রহমান। এই দলের ছাত্র সংগঠন খোলার অজুহাতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের হাতে অস্ত্র তুলে দেয় সে। দেশজুড়ে কমিটি দেয়ার ছদ্মবেশে সন্ত্রাসী ও দুর্বৃত্তদের নিয়ে বিশেষ বাহিনী গঠন করে বিএনপি। পরবর্তীতে খালেদা জিয়া ও তারেক রহমানও সেই ধারা অব্যাহত রাখে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে স্কুলের সামনে বন্দুক হামলা

তিনি বলেন, প্রকৃতপক্ষে বিএনপি কোনো রাজনৈতিক দল নয়, এটি আসলে রাজনৈতিক দলের মুখোশ। এই মুখোশ পরে দুর্বৃত্তরা দেশের সম্পদ লুট ও অর্থ পাচার করে বিদেশে। দেশের ভেতরে তারা উগ্রবাদ ও সন্ত্রাসবাদের বিস্তার ঘটায়। এই দল প্রতিষ্ঠার সাথে যেমন জনসম্পৃক্ততার সম্পর্ক শূন্য, তেমনি এই দলের নেতাদের সাথেও কর্মীদের সম্পর্ক হয় অর্থ লেনদেনের বিনিময়ে।

তারেক রহমানকে চাহিদামতো টাকা না দিলে বিএনপি থেকে মনোনয়ন পান না নিজ দলের নেতাকর্মীরাও। তাই সরকারে থাকলে সাধারণ মানুষের ওপর লুটপাট ও নির্যাতন এবং বিরোধী দলে থাকলে বিদেশীদের কাছে নালিশ ও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকে দলটি।

তিনি বলেন, জিয়াউর রহমানের বিএনপি ও এরশাদের জাতীয় পার্টি গঠিত হয়েছিল অবৈধভাবে দখল করা ক্ষমতাকে ষড়যন্ত্রের মাধ্যমে বৈধতা দেয়ার জন্য। দেশের গণতান্ত্রিক ব্যবস্থার সাথে এসব দলের কোনো সম্পৃক্ততা নেই। রাজনীতির নামে নিয়মিত সাধারণ মানুষের সাথে প্রতারণা চালিয়ে যাচ্ছে দল দুটি।

আরও পড়ুন : দেশে করোনা শনাক্ত ২৬

বিরোধীদল দাবিকারী বিএনপি নেতাদের জনমুখী বা কল্যাণকামী কোনো রাষ্ট্রদর্শনও নেই। উল্টো তাদের দলের গঠনতন্ত্রেই উৎসাহিত করা হয়েছে দুর্নীতিকে। দুর্নীতিবাজদের দ্বারা দল পরিচালনার জন্য গঠনতন্ত্র সংশোধনের ইতিহাস পৃথিবীর ইতিহাসে আর দ্বিতীয়টি নেই।

রাজনৈতিক দলের ছদ্মবেশে লুটপাট ও সংঘবদ্ধ অপরাধ চক্র পরিচালনা করাই বিএনপি নেতাদের কাজ উল্লেখ করে জয় বলেন, ‘গণতান্ত্রিক পদ্ধতি ও জনগণের ওপরও আস্থা নেই দলটির।

একারণে অবৈধভাবে ক্ষমতা দখলের জন্য সহিংসতা সৃষ্টি করে সাধারণ মানুষ হত্যা, পেট্রোল দিয়ে মানুষ ও যানবাহন পোড়ানো, সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে সমাজকে অস্থির করে তোলাই এই দলের কাজ। রাজনীতির নামে এসব নাশকতামূলক কর্মকাণ্ডের কারণে মানুষ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।

আরও পড়ুন : পাম তেল রফতানি নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া

তিনি বলেন, এসব দল অবৈধভাবে যখন ক্ষমতায় ছিল, তখন তাদের অন্তর্ঘাতমূলক কর্মকাণ্ড এবং দমনপীড়নের কারণে অন্য কোনো শক্তিশালী বিরোধী দলও গড়ে ওঠার সুযোগ পায়নি। এছাড়াও ডিজিটাল যুগে এসে অনলাইনে নিয়মিত গুজব ছড়ানোর মাধ্যমেও মানুষকে ধারাবাহিকভাবে বিভ্রান্ত করে যাচ্ছে এসব দলের লোকেরা।

ফলে সরকারের গঠনমূলক সমালোচনা এবং সরকারকে বিভিন্ন ইস্যুতে কল্যাণমুখী পরামর্শ দেয়ার সুযোগও পাচ্ছে না অন্যান্য দলগুলোও। গণমানুষকেন্দ্রিক রাজনীতি না করার কারণে শক্তিশালী বিরোধী দল হিসেবে জনগণের আস্থা অর্জন করতেও ব্যর্থ বিএনপি। ফলে সার্বিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে রাষ্ট্র।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা