খালেদা জিয়া
রাজনীতি

বাসায় ফিরলেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে ৮১ দিন চিকিৎসাধীন থাকার পর বাসায় ফিরলেন। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে গুলশান-২ এর ৭৯ নম্বর রোডের বাসভবন ফিরোজায় নিয়ে আসা হয় বেগম জিয়াকে।

বাসায় তাকে অভ্যর্থনা জানাতে আগে থেকেই উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কেন্দ্রীয় নেতা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, শিরিন সুলতানা ও আফরোজা আব্বাসসহ নেতারা।

এর আগে সন্ধ্যা ৭টা ২২ মিনিটে এভারকেয়ার হাসপাতাল থেকে বের হয় খালেদা জিয়াকে বহনকারী গাড়িটি। গাড়ির পেছনে অবস্থান নিয়ে দলীয় নেতাকর্মীরা তার মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। খালেদা জিয়া হাসপাতালে থেকে বাসা পৌঁছানো পর্যন্ত পুরো সময় নেতাকর্মীরা তার গাড়ির পেছনে অবস্থা নেন।

খালেদা জিয়াকে হাসপাতালে থেকে ছাড়পত্র দেওয়ার আগে তার চিকিৎসা গঠিত মেডিকেল বোর্ডের চিকিৎসকরা সংবাদ সম্মেলনে বলেন, বর্তমানে খালেদা শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। কিন্তু এভারকেয়ার হাসপাতালে ৩৮০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে খালেদা জিয়াও যদি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় করোনায় আক্রান্ত হন, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তাই তাকে বাসায় রেখে চিকিৎসা দেওয়া নিরাপদ বোধ করছি।

গত বছরের ১৩ নভেম্বর অসুস্থ হয়ে পড়লে খালেদা জিয়াকে হাসপাতালে সিসিইউতে ভর্তি করা হয়। এরপর দীর্ঘ চিকিৎসায় শারীরিক অবস্থায় উন্নতি হলে গত ১০ জানুয়ারি তাকে কেবিন স্থানান্তর করা হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

রাষ্ট্রদূত : অর্থনৈতিক অগ্রযাত্রার অগ্রসৈনিক

একটি দেশের দূতাবাস আসলে কী? কেবল জাতীয় পতাকা ওড়ানো একটি ভবন, নাকি রাষ্ট্রের অ...

৬০ দেশের উপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক, তালিকায় বাংলাদেশ 

বাংলাদেশসহ বিশ্বের ৬০টি দেশের পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র।...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

পদত্যাগের পরও যেসব সুবিধা পাবেন সাবেক রাষ্ট্রপতি

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের পরও আইন অনুযায়ী আজীবন বিভিন্ন রাষ্ট্রীয় সুবিধা...

রাজাপুরে ডাকাতি মামলায় চার আসামি কারাগারে 

ঝালকাঠির রাজাপুর উপজেলার আলোচিত পৃথক দুটি ডাকাতি মামলায় গ্রেপ্তার চার আসামিকে...

প্রথমবার ভেনিস উৎসবে বাংলাদেশী সিনেমা

পৃথিবীর প্রাচীন ও মর্যাদাপূর্ণ উৎসব ‘ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব&r...

বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক চায় ভারত

শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে কিছুটা টানা...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা