রাজনীতি

বিএনপির ৭৫ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম: চট্টগ্রামে মানববন্ধন কর্মসূচিতে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেনসহ ৭৫ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও কয়েকশ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন। এর আগে বুধবার (৫ জানুয়ারি) রাতে নগরীর কোতোয়ালি থানায় পুলিশ বাদী হয়ে এ মামলা করে।

জানা গেছে, বুধবার নির্বাচনের বার্ষিকীতে চট্টগ্রাম বিএনপি আয়োজিত ‘গণতন্ত্র হত্যা দিবসে’র মানববন্ধন কর্মসূচিতে পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনায় এ মামলা হয়েছে।

কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন বলেন, গতকাল পুলিশ অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে। পুলিশ সদস্যদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা ছাড়াও তাদের সরকারি কাজে বাধা দেওয়া হয়েছে। তাই মামলার এজাহারে নগর বিএনপির সভাপতি শাহাদাত ছাড়াও নগরের শীর্ষনেতাসহ ৭৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে আরও কয়েকশ জনকে।

তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে পুলিশ ৪৯ জনকে আটক করেছে। তাদেরও এ মামলায় আসামি করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের আজ আদালতে তোলা হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা