নয়াপল্টনে বিএনপি'র গণঅনশন কর্মসূচি
রাজনীতি

নয়াপল্টনে বিএনপি'র গণঅনশন

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার দাবিতে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅনশন কর্মসূচি পালন করছে বিএনপি।

শনিবার (২০ নভেম্বর) সকাল নয়টায় বিএনপির উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়।

সকালে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া ৭ ঘণ্টাব্যাপী এই কর্মসূচি চলবে বিকেল চারটা পর্যন্ত।

গণঅনশনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলটির সিনিয়র নেতারা উপস্থিত হয়েছেন।

মির্জা ফখরুল ছাড়াও গণঅনশনে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, আবদুস সালাম, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন এ্যানী, সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুসহ বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের নানা স্তরের নেতাকর্মীরা।

কর্মসূচিকে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশেপাশের এলাকায়। এসময় কার্যালয়ের আশপাশে সাদা পোশাকে দায়িত্ব পালন করতে দেখা গেছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। নয়াপল্টনের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ ও ডিবি পুলিশ মোতায়েন করতেও দেখা গেছে।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা