রাজনীতি

ছাত্রদলের সাবেক সভাপতিকে তুলে নেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: বিএনপি দাবি করেছে, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসানকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করেছে। বুধবার (৮ সেপ্টেম্বর) রাতে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই দাবি করা হয়।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিবৃতিতে বলেন, ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজীব আহসানকে বুধবার রাত সোয়া ১১টায় সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছে। তাকে রাজধানীর রাইফেলস স্কয়ারের সামনে থেকে তুলে নেওয়া হয়। গভীর উদ্বেগের বিষয় এই যে, তাকে গ্রেপ্তারের কথা অস্বীকার করা হচ্ছে। এখন পর্যন্ত তার কোন সন্ধান দেওয়া হচ্ছে না।

বিএনপি মহাসচিব বলেন, ক্ষমতাসীন গোষ্ঠী আইনশৃঙ্খলা বাহিনীকে কব্জায় নিয়ে গণতান্ত্রিক আচার-আচরণ তোয়াক্কা না করে ক্ষমতার দম্ভে অগণতান্ত্রিক পন্থায় দেশ শাসন করছে। জনগণকে উপেক্ষা করে দেশ শাসনের ফলে বর্তমান সরকার জনগণ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

অবিলম্বে রাজিব আহসানকে সুস্থ অবস্থায় তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান মির্জা ফখরুল।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা