রাজনীতি

মিথ্যাচার করা বিএনপির পুরনো চরিত্র

নিজস্ব প্রতিবেদক: পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম বলেছেন, দেশের ইতিহাস বিকৃত করে নিজেদের মতো মনগড়া উপস্থাপন ও মিথ্যাচার করা বিএনপির পুরানো চরিত্র। গত সাত দশকের বেশি সময় আওয়ামী লীগ এ দেশের কোটি কোটি মানুষের ভালোবাসায় বেঁচে আছে। ইতিহাস বিকৃতি ও মিথ্যাচারের রাজনীতির পুরনো মানসিকতাই ফুটে উঠেছে। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়া সরাসরি জড়িত। বিএনপি নেতাদের মুখে বাঙালির মুক্তিসংগ্রামে নেতৃত্বদানকারী দল, বাংলার গণমানুষের দল আওয়ামী লীগকে ভয় দেখানো মানায় না। এটি চরম ঔদ্ধত্যপূর্ণ ও হাস্যকর।

সোমবার (৬ সেপ্টেম্বর) বেলা ১২ টার দিকে শরীয়তপুরের নড়িয়ায় করোনায় ও নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা (খাদ্য সামগ্রী) বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এনামুল হক শামীম আরও বলেন, দেশের সকল সংকটে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগই মানুষের পাশে থাকে। বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দল মুখে বড় বড় কথা বললেও সংকটে মানুষের পাশে থাকে না।

এসময় উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী (পশ্চিম অঞ্চল) আব্দুল হেকিম, শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব, নড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ মাকসুদা খাতুন, শরীয়তপুরের পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান, জেলা আওয়ামী লীগের সভাপতি ছাবেদুর রহমান খোকা সিকদার, নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুজ্জামান, পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ প্রমুখ


সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে  মহিলা কলেজের গভার্নিং বডির সভাপতি হলেন ইউএনও 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের পুনর্গঠিত অ্যাডহক...

মোংলায় গাঁজাসহ ব্যবসায়ী আটক, ১ বছরের জেল ও অর্থদন্ড 

মোংলায় মাদকবিরোধী অভিযানে ৭শ ৮০ গ্রাম গাঁজাসহ ওমর ফারুক খাঁন (৩৫) নামে এক যু...

মাদকের তথ্য দেওয়ায় তরুণীকে গণধর্ষণের হুমকি, থানায় অভিযোগ

ঢাকার আশুলিয়ায় মাদকের কারবার ও অস্ত্রের তথ্য পুলিশকে জানানোর জেরে এক তরুণীকে...

দৌলতদিয়ায় শিক্ষার্থীদের নিয়ে নৌ-পুলিশের সচেতনতামূলক কর্মসূচি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় জলদুর্ঘটনা প্রতিরোধ এবং বর্ষা মৌসুম...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

মাদারীপুরে বাড়িতে হাতবোমার বিস্ফোরণ

মাদারীপুর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নে একটি নির্মাণাধীন বাড়িতে রাখা হাতবোমার বি...

গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন হস্তান্তর ও বৃক্ষরোপণ

রোগীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ইসিজি মেশিন...

ঝালকাঠিতে কন্যাশিশুর অধিকার সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা 

কন্যাশিশুর অধিকার সুরক্ষা, শিক্ষা নিশ্চিতকরণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা