রাজনীতি

দুই মন্ত্রণালয় করার দাবি রিজভীর

নিজস্ব প্রতিবেদক: নতুন করে দুই মন্ত্রণালয় করতে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারকে পরামর্শ দিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, নতুন দুইটির একটি হলো ষড়যন্ত্রমূলক মন্ত্রণালয় আরেকটা মিথ্যা বিষয়ক মন্ত্রণালয়।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে ছাত্রফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আপনি ওবায়দুল কাদেরের কথা শুনবেন প্রতিদিন ষড়যন্ত্র হচ্ছে, বিরাট ষড়যন্ত্র। আবার প্রধানমন্ত্রীও দুই দিন পর বলছেন ষড়যন্ত্রের কথা। ষড়যন্ত্র আপনাদের বিরুদ্ধে হবে কেন? আপনারাই তো জোর করে ক্ষমতা দখল করে আছেন, জনগণকে প্রতারিত করেছেন। আপনরাই তো ষড়যন্ত্রকারী।

উত্তরাঞ্চল ছাত্র ফোরামের উপদেষ্টা আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে ও উপদেষ্টা ওবায়দুর রহমান চন্দনের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপি চেয়ারপাসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট সৈয়দ শামসুল আলম, চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি গোলাম সারওয়ার, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন বক্তব্য দেন।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা