রাজনীতি

বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে: নিক্সন চৌধুরী

নিজস্ব প্রতিনিধি,ফরিদপুর: জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৬ তম শাহাদাৎ বার্ষিকীতে ফরিদপুর-৪ আসনের এমপি ও আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন বলেছেন, ১৫ই আগস্ট বাঙ্গালি জাতির শোকের দিন। এই দিনে বিপদগামীদের কারণে বাংলাদেশ গড়ার কারিগর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানসহ তার স্বপরিবারকে হত্যা করা হয়। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বিশ্ব দরবারে বাংলাদেশকে সোনার বাংলায় পরিণত করা। খুনিদের কারণে তার স্বপ্ন বাস্তবায়ন হয়নি।

তিনি বলেন, আজ এই দিনে শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার কাজ তারই সুযোগ্য কন্যা বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সকলে ঐক্যবদ্ধ হয়ে করে যাচ্ছি। অচিরেই বিশ্ব দরবারে বাংলাদেশ সোনার বাংলা হিসাবে পরিচিতি পাবে।

রোববার (১৫ আগস্ট) সকালে বঙ্গবন্ধুর ৪৬ তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে ফরিদপুরের ভাঙ্গায় নানা কর্মসূচিতে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন এমপি নিক্সন চৌধুরী।

তিনি সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদ এবং দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মুক্তিযোদ্ধা ভবনে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে সহস্রাধিক লোকের খাবার বিতরণ ও দোয়া মাহফিলে যোগ দেন।

এছাড়াও ভাঙ্গা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে করোনায় ক্ষতিগ্রস্তদের বিআরডিবি কর্তৃক প্রধানমন্ত্রীর ঘোষিত প্রণোদনা ৫২ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের পক্ষ হতে ৫০ জন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রত্যেকে ২ বান্ডিল ঢেউটিন ও ৩ হাজার করে টাকা প্রদান করা হয়।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা