রাজনীতি

কারামুক্ত জমিয়তের ৩ নেতা

নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ত্যাগ করা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ৩ কেন্দ্রীয় নেতা জামিনে মুক্তি পেয়েছেন। রোববার (১৮ জুলাই) তারা জামিনে মুক্ত হন।

মুক্তিপ্রাপ্তরা হলেন- জমিয়তের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ইসলামী বক্তা মাওলানা খালিদ সাইফুল্লাহ সাদী, যুগ্ম মহাসচিব মোহাম্মদ উল্লাহ জামি, ছাত্র জমিয়তের নেতা আবদুল্লাহ আল মামুন।

‘আমাদের ৩ নেতা কারামুক্ত হয়েছেন। আশা করছি, অন্য নেতারাও ঈদের আগে-পরে মুক্তি পেয়ে যাবেন। বিএনপি নেতৃত্বাধীন জোট ছাড়ার পরই নেতাদের মুক্তি হলো; এটাও একটা কারণ হতে পারে’—মঙ্গলবার (২০ জুলাই) রাতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা আবদুর রব ইউসূফী এ কথা বলেন।

এদিকে দলীয় একটি সূত্র দাবি করেছে, জমিয়তের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মুঞ্জুরুল ইসলাম মুক্তি পাওয়ার কথা শোনা গেলেও তা সঠিক নয়।

মাওলানা ইউসূফী বলেন, ঈদের পরপরই দল গোছানোর কাজ শুরু করা হবে। সাংগঠনিক ও রাজনৈতিকভাবে দলকে গুছিয়ে আগামী নির্বাচনের প্রস্তুতিও আমরা শুরু করব।

গত ১৪ জুলাই বিএনপি নেতৃত্বধীন ২০ দলীয় জোট ছাড়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। ওই দিন সংবাদ সম্মলনে জোট ছাড়ার কারণ প্রসঙ্গে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব বাহাউদ্দিন জাকারিয়া বলেন, জোটের শরিক দলের যথাযথ মূল্যায়ন না করা, পরামর্শ না করেই উপ-নির্বাচন এককভাবে বর্জন করা, আলেমদের গ্রেপ্তারের প্রতিবাদ না করা, প্রয়াত জমিয়ত মহাসচিব নূর হোসেন কাসেমীর মৃত্যুতে বিএনপির পক্ষ থেকে সমবেদনা না জানানো এবং তার জানাজায় শরিক না হওয়া ইত্যাদি কারণে আমরা ২০ দলীয় জোটের প্রতি আর আস্থা রাখতে পারছি না। সংবাদ সম্মেলনে জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা জিয়া উদ্দীন আহমেদ উপস্থিত ছিলেন।

সানিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা