রাজনীতি

স্ত্রীর পর সাবেক সাংসদ আফাজের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফাজ উদ্দিন আহমেদ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৭ জুলাই) দিবাগত রাত ১ টা ৪০ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর ১০ দিন আগে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে তার স্ত্রীর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন তার ছোট ছেলে দৌলতপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুন।

এর আগে, গত ৮ জুলাই সকালে আফাজ উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

আফাজ উদ্দিন আহমেদ দীর্ঘ প্রায় ৩৫ বছর একাধারে উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। বিকল্প নেতৃত্ব গড়ে না ওঠায় মৃত্যুর আগ পর্যন্ত এখানকার আওয়ামী লীগের সভাপতি ছিলেন তিনি। পরিচ্ছন্ন ইমেজের কারণে নিজ দলের বাইরেও সবার কাছে ছিলেন গ্রহণযোগ্য রাজনৈতিক ব্যক্তিত্ব। এরশাদ সরকারের আমলে তিন দ্বিতীয় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ দৌলতপুর আসন থেকে মহাজোট মনোনীত প্রার্থী হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর। তিন ছেলে, চার মেয়ে ও নাতি-নাতনিসহ আত্মীয়-স্বজন এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা