রাজনীতি

হেফাজতের নতুন কমিটি ঘোষণা আজ

নিজস্ব প্রতিবেদক : হেফাজতে ইসলামের নতুন কমিটি ঘোষণা করা হবে আজ। সোমবার (৭ জুন) রাজধানীর খিলগাঁও মাখজানুল উলুম মাদরাসায় এক সম্মেলনে কমিটি ঘোষণা করা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন দলটির বিলুপ্ত কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মীর ইদরিস।

তিনি বলেন, সোমবার নতুন কমিটি ঘোষণা করা হবে। তবে, কমিটিতে কারা থাকছেন আছেন তা জানেন হেফাজতের আমির ও মহাসচিব। কমিটি ঘোষণার সময় হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী উপস্থিত না থাকার সম্ভাবনা বেশি বলেও জানান তিনি।

সূত্রে জানা গেছে, মাওলানা জুনায়েদ বাবুনগরীকে আমির ও মাওলানা নুরুল ইসলাম জিহাদিকে মহাসচিব করে ৩৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা হতে পারে। কমিটিতে মামুনুল হক, আজিজুল হক ইসলামবাদীসহ বিতর্কিত নেতারা বাদ পড়তে যাচ্ছেন বলে জানা গেছে। এ ছাড়া প্রয়াত আল্লামা আহমদ শফীর ছোট ছেলে আনাস মাদানীকেও কমিটিতে রাখা হয়নি বলে শোনা যাচ্ছে।

গত ২৬ এপ্রিল হেফাজতের কমিটি ভেঙে দেন জুনায়েদ বাবুনগরী। এর কয়েক ঘণ্টার মাথায় নিজেকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের কমিটি ঘোষণা করেন বাবুনগরী।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল, গ্রেপ্তার ৩

মুন্সীগঞ্জে এক নারীর অজ্ঞাতে আপত্তিকর ভিডিও ধারণ ক...

রাষ্ট্রকাঠামো সংস্কার না হলে নতুন শাসকও শেখ হাসিনা হয়ে উঠবেন: নাহিদ

রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার না হলে ক্ষমতায় যিনিই...

চাইলেই রাখতে পারতেন টাকা, সততার পথ বেছে নিলেন অটোচালক

অটোরিকশায় যাত্রীর ফেলে যাওয়া টাকাসহ ব্যাগ পেয়ে তা...

নলকূপ বসানোর সময় মাটি থেকে গ্যাস বের হয়ে আগুন জ্বলে উঠলো

কক্সবাজারের উখিয়ায় নলকূপ (টিউবওয়েল) বসানোর জন্য মা...

মুন্সীগঞ্জে পাঁচ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা