রাজনীতি

কাদেরের কথায় কৌতুক বোধ করছি : ফখরুল

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রসঙ্গে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার কথায় আমরা সবাই বিনোদন পাই ও কৌতুক বোধ করি। আর তার কথা বলার ভঙ্গি খুব সুন্দর।

শনিবার (১৩ মার্চ) জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে বিএনপির স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন চিকিৎসা ও সেবা কমিটি আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

‘ফ্রি চিকিৎসা সেবা, বিনামুল্যে ওষুধ বিতরণ ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি উদ্বোধন’ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রতিদিন কমেন্ট করেন, কথা বলতে থাকেন। গতকালও বলেছেন। তার কথায় আমরা সবাই বিনোদন পাই ও কৌতুক বোধ করি। কথা বলার ভঙ্গি খুব সুন্দর। তার বসে থাকার ভঙ্গিটাও খুব সুন্দর। তিনি যে আসনে বসে কথা বলেন, সেটাও খুব সুন্দর। তিনি অত্যান্ত সুদর্শন মানুষ। চমৎকার কোট ও পাঞ্জাবি পরেন। আর পত্র-পত্রিকায় বের হয়েছে যে, তার ঘড়িগুলোর দাম না কি ৩৬ লাখ, ৫২ লাখ এবং ১ কোটি, এই রকম দামের। কিন্তু কত দাম সেটা আমরা জানি না।

আওয়ামী লীগের সাধারণ সস্পাদক ওবায়দুল কাদের বিএনপির আন্দোলন সম্পর্কে কটাক্ষ করেছেন উল্লেখ করে তিনি বলেন, প্রত্যেকদিন তিনি বিএনপিকে নিয়ে কথা বলেন। আর বলেন যে বিএনপি নাই। বিএনপি নাই, তাহলে প্রত্যেকদিন কেনো বিএনপিকে নিয়ে কথা বলেন? এজন্য বলেন, কারণ বিএনপি আছে, খুব ভালো করেই আছে এবং আপনাদের ওপর চড়াও হয়ে বসে আছে বলেই বিএনপিকে নিয়ে কথা বলেন।

ওবায়দুল কাদেরকে উদ্দেশ্য করে ফখরুল বলেন, আপনাদের তো লজ্জা হওয়া উচিত। বিশেষ করে আমাদের সাধারণ সম্পাদক সাহেবের। আপনার এলাকায় কি হচ্ছে? আজকে পত্রিকায় এসেছে, সেখানে যে দুটি খুন হয়েছে- তাদের মধ্যে একজনের ( শ্রমিক) ভাই মামলা করতে গিয়েছিলেন। কিন্তু পুলিশ মামলা নেয়নি। কাদের মির্জার বিপক্ষে মামলা নেয় নাই। কারণ তিনি তো শুধু কাদের মির্জা নন। তিনি বাংলাদেশের দ্বিতীয় শক্তিশালী ওবায়দুল কাদের সাহেবের ভাই। কোথায় আপনার সুবিচার? কোথায় গণতন্ত্র ও ন্যায়ের শাসন?

বিএনপি ৭ মার্চ পালন করেছে উল্লেখ করে তিনি বলেন, অনেকে আমাদের ভুল বোঝার চেষ্টা করেছেন। এ নিয়ে কথাও বলেছেন, ৭ মার্চ পালন করা মানে ৭ মার্চের ভাষণকে স্বীকৃতি দেয়া। কিন্তু ৭ মার্চের ভাষণ তো একটি ইতিহাসের অংশ। অবশ্যই ঐতিহাসিক। এটাকে অস্বীকার করার তো কোন উপায় নেই। আমরা কি বলেছি ৭ মার্চে? আমরা বলেছি, ৭ মার্চের ভাষণেই স্বাধীনতা আসে নাই। আমরা বলেছি, একদিনেই কোন একটা ভাষণের ফলেই যুদ্ধে পরিণত হয় নাই।

‘দল কানা হয়ে থাকলে চলবে না। ইতিহাসকে ইতিহাস দিয়েই মূল্যায়ন করতে হবে। সেটাই ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরতে হবে’

বিএনপি মহাসচিব বলেন, বাংলাদেশে সুপরিকল্পিতভাবে আওয়ামী লীগ যখনই ক্ষমতায় এসেছে তখন তারা অত্যন্ত সচেতনভাবে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসকে বিকৃত করছে। এই মুক্তিযুদ্ধে, স্বাধীনতা সংগ্রামে যাদের অবদান- সেগুলোকে একেবাবেই খাটো করে, অথবা একেবারেই না বলে মাত্র একটি ইতিহাস তারা বলতে চেয়েছে, এই পুরো স্বাধীনতার জন্য একজন ব্যক্তি, একটি পরিবার, একটি গোষ্ঠি ও একটি রাজনৈতিক দলই কৃতিত্বের দাবিদার। এটা সত্য নয়।

তিনি বলেন, স্বাধীনতার পরপরই আওয়ামী লীগের চরিত্র সম্পূর্ণ বদলে গেছে। গণতন্ত্রে মধ্যে তারা আর নিজেদেরকে ধারণ করতে পারছে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করার কথা ছিল স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন চিকিৎসা ও সেবা কমিটির আহ্বায়ক ডা. ফরহাদ হালিম ডোনারের। কিন্তু তিনি অসুস্থ হয়ে হাসপাতালে থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

ড্যাবের মহাসচিব ডা. আব্দুস সালামের সভাপতিত্বে ও স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপন চিকিৎসা ও সেবা কমিটির সদস্য সচিব ডা. হারুন আল রশিদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, ড্যাবের সিনিয়র সহ সভাপতি ডা. মো. আব্দুস সেলিম প্রমুখ বক্তব্যে রাখেন।

সান নিউজ/টিএস/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা