রাজনীতি

সরকার জনগণের কাছে দায়বদ্ধ নয় : নজরুল

নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, যে সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, তারা জনগণের কাছে দায়বদ্ধও নয়। দেশবাসী অশান্তি ও কষ্টে থাকলে তাদের কিছু আসে যায় না। তিনি বলেন, দুর্নীতি, অবিচার ও অনাচারে নিমজ্জিত দেশ। দেশের ভবিষ্যৎ নিয়ে আমরা শঙ্কিত।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবে স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ববাংলা ঘোষণা দিবসের ৫১ বছর পূর্তি উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আলোচনা সভার আয়োজন করে ২০ দলীয় জোটের শরিক জাতীয় পার্টি (জাফর)।

নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের নেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলা দিয়ে কারারুদ্ধ করে রেখেছে। সরকার ভালো মতই জানে খালেদা জিয়া বাইরে থাকলে দেশ ও জনগণ নিয়ে ছিনিমিনি খেলা যাবে না। দেশের মানুষ আজ নিরাপদ নয়। একজন রাজনৈতিক কর্মী হিসেবে তখনই শান্তি পাবো যেদিন এদেশের মানুষ তাদের অধিকার ফিরে পাবে, জানমালের নিরাপত্তা পাবে।

তিনি বলেন, শহীদ জিয়া দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছিলেন। মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। ১ সেক্টর কমান্ডার থাকা অবস্থায় স্বাধীনতার আগেই সেখানে বাংলাদেশের প্রশাসন গড়ে তুলেছিলেন। সেই জিয়াউর রহমানকে অসম্মান করার অপচেষ্টা চলছে। এই অপচেষ্টা শুধু জিয়ার বিরুদ্ধে নয়, মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের বিরুদ্ধে। জামুকা কাউকে খেতাব দেয়া বা নেয়ার ক্ষমতা রাখে না। আর যে এ প্রস্তাবটি তুলেছেন তিনিই বঙ্গবন্ধু হত্যার পর খুনী মুজিবের বিচার হয়েছে বলে উল্লাস করেছিলেন।

বিএনপির সিনিয়র এই নেতা বলেন, ১৯৭০ সালে যারা স্বাধীন পূর্ব বাংলার ঘোষণা দিয়েছিলেন, তাদের নাম ইতিহাসে নেই। সূর্যের চেয়ে বড় নক্ষত্র আছে। কিন্তু সুর্য কাছাকাছি দেখে তাকেই বড় মনে হয়। আজকে যারা মুক্তিযুদ্ধের ফেরি করে বেড়ান আপনারা কি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন? যখন মনে হয় যুদ্ধে আপনাদের দেখি নাই অথচ সকল কৃতিত্বের দাবিদার তখন মনে বড় কষ্ট লাগে।

জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টির প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ, বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী, জাতীয় পার্টির মহাসচিব আহসান হাবিব লিংক, নবাব আলী আব্বাস, মুজিবর রহমান, এএসএম শামিম, মহসিন সরকার প্রমুখ।

সাননিউজ/টিএস/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

ব্রাজিলের ভারত সফর নিয়ে নতুন খবর

বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি ব্রাজিল জাতীয় দলকে এবার দেখা যেতে পারে ভারতের ম...

মুন্সীগঞ্জে ভাঙনকবলিত এলাকায় ত্রাণ বিতরণ 

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে ঘরবাড়ি, আবাদি জমি ও জীবিকা হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে...

বাংলাদেশের উত্থাপিত প্রস্তাব গ্রহণ জাতিসংঘের

সহনশীলতা, সংহতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের প্রতি বৈশ্বিক অঙ্গীকার পুনর্ব্যক্ত...

নতুন ভিডিওতে ফের আলোচনায় এমপি নজরুল

নারীকাণ্ডের অভিযোগে আলোচনায় থাকা সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলা...

খুলনায় গুলিতে কিশোরী আহত

খুলনায় গুলিবিদ্ধ হয়েছে এক কিশোরী। শনিবার (২৫ জুলাই) রাতে নগরীর হরিণ...

সিরিয়ায় দুই বাসের সংঘর্ষ, নিহত ৩৫

সিরিয়ার দেইর আজ জোর-দামেস্ক মহাসড়কে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩৫ জন ন...

দাপটের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ জিতল ভারত

আয়ারল্যান্ড ও ইংল্যান্ডের বিপক্ষে টানা দুটি টি-টোয়েন্টি সিরিজ হারায় তীব্র সমা...

পোকার বিতর্কের পর জোড়া গোলে নেইমার

বিশ্বকাপে প্রত্যাশিত সুযোগ না পাওয়া, শেষ ষোলোতে নরওয়ের কাছে ব্রাজিলের বিদায় এ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা