রাজনীতি

পঞ্চম দফা পৌর নির্বাচনে আ.লীগের প্রার্থী চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক : পঞ্চম ধাপে দেশের ৩১ পৌরসভায় আগামী ২৮ ফেব্রুয়ারি ভোট অনুষ্ঠিত হবে। এ প্রেক্ষিতে আওয়ামী লীগ ৩১ জন মেয়রপ্রার্থী চূড়ান্ত করা হ‌য়ে‌ছে।

শনিবার (৩০ জানুয়ারি) আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড সভায় ৩১ জন মেয়রপ্রার্থী চূড়ান্ত করা হ‌য়ে‌ছে। প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার সভাপ‌তি‌র সভাপ‌তি‌ত্বে তার কার্যাল‌য়ে এ বোর্ড সভা অনু‌ষ্ঠিত হয়।

ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়া যাবে ২ ফেব্রুয়ারি পর্যন্ত। বাছাই হবে ৪ ফেব্রুয়ারি আর মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। এই দফায় সব পৌরসভায় ভোট নেয়া হবে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। সকাল ৮টা থেকে বিকেল চারটা পর্যন্ত একটানা ভোট নেয়া হবে।

আওয়ামী লীগের চূড়ান্ত প্রার্থীদের তালিকা :

রংপুর বিভাগ : রংপুর জেলার কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার মোঃ হাকিবুর রহমান।

রাজশাহী বিভাগ : জয়পুরহাট জেলার জয়পুরহাট পৌরসভার মোঃ মোস্তাফিজুর রহমান, বগুড়া জেলার বগুড়া উপজেলার মোঃ আবু ওবায়দুল হাসান, :চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল পৌরসভার মোঃ আব্দুর রশিদ, রাজশাহী জেলার চারঘাট পৌরসভার মোঃ একরামুল হক, দূর্গাপুর পৌরসভার মোঃ তোফাজ্জল হোসেন, চেয়ারম্যান, পবা উপজেলা পরিষদ মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী।

খুলনা বিভাগ : ঝিনাইদহ জেলার মহেশপুর পৌরসভার মোঃ আব্দুর রশিদ খান, কালীগঞ্জ পৌরসভার মোঃ আশরাফুল আলম , যশোর জেলার, কেশবপুর পৌরসভার রফিকুল ইসলাম, যশোর পৌরসভার মোঃ হায়দার গনী খান, ঝিনাইদহ জেলার চেয়ারম্যান, শৈলকূপা উপজেলা পরিষদ মোছাঃ শেফালী বেগম।

বরিশাল বিভাগ : ভোলা জেলার ভোলা পৌরসভার মোহাম্মদ মনিরুজ্জামান, চরফ্যাশন উপজেলার মোঃ মোরশেদ।

ঢাকা বিভাগ : কিশোরগঞ্জ জেলার ভৈরব পৌরসভার মোঃ ইফতেখার হোসেন, মানিকগঞ্জ জেলার সিংগাইর পৌরসভার আবু নাঈম মোঃ বাশার, গাজীপুর জেলার কালীগঞ্জ পৌরসভার এসএম রবীন হোসেন, মাদারীপুর জেলার মাদারীপুর পৌরসভার মোঃ খালিদ হোসেন, শিবচর পৌরসভার মোঃ আওলাদ হোসেন খান, ফরিদপুর জেলার চেয়ারম্যান, মধুখালী উপজেলা পরিষদ মোঃ শাহিদুল ইসলাম।

ময়মনসিংহ বিভাগ : জামালপুর জেলার দেওয়ানগঞ্জ পৌরসভার মিসেস ফারীন হোসেন, ইসলামপুর পৌরসভার মোঃ আব্দুল কাদের সেখ, মাদারগঞ্জ পৌরসভার মির্জা গোলাম কিবরিয়া (কবির), জামালপুর পৌরসভার মোহাম্মদ ছানোয়ার হোসেন, ময়মনসিংহ জেলার নান্দাইল পৌরসভার মোঃ রফিক উদ্দিন ভূইয়াঁ।

সিলেট বিভাগ : হবিগঞ্জ জেলার হবিগঞ্জ পৌরসভার আতাউর রহমান সেলিম।

চট্টগ্রাম বিভাগ : ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নায়ার কবির, চাঁদপুর জেলার মতলব উত্তর মোঃ আওলাদ হোসেন, শাহরাস্তি পৌরসভার হাজী আবদুল লতিফ, লক্ষ্মীপুর জেলার রায়পুর পৌরসভার মোঃ গিয়াস উদ্দীন রম্নবেল ভাট, চট্টগ্রাম জেলার মীরসরাই পৌরসভার গিয়াস উদ্দিন, বারৈয়ারহাট পৌরসভার মোহাম্মদ রেজাউল করিম, রাউজান পৌরসভার মোঃ জমির উদ্দিন (পারভেজ), রাঙ্গুনিয়া পৌরসভার মোঃ শাহজাহান সিকদার, কুমিল্লা জেলার চেয়ারম্যান, দেবিদ্বার উপজেলা পরিষদ মোঃআবুল কালাম আজাদ।

যে ৩১টি পৌরসভায় পঞ্চম ধাপে ভোট হবে, সেগুলো হলো : চট্টগ্রামের মীরসরাই, বারইয়ারহাট, রাঙ্গুনিয়া ও রাউজান; জামালপুরের জামালপুর সদর, মাদারগঞ্জ, দেওয়ানগঞ্জ ও ইসলামপুর; রাজশাহীর চারঘাট ও দুর্গাপুর; ভোলা সদর ও চরফ্যাশন; চাঁদপুরের মতলব ও শহরাস্তি; ঝিনাইদহের কালীগঞ্জ ও মহেশপুর; লক্ষ্মীপুরের রায়পুর, চাঁপাইনবাবগঞ্জের নাচোল, হবিগঞ্জ সদর, বগুড়া সদর, মানিকগঞ্জের সিঙ্গাইর, কিশোরগঞ্জের ভৈরব, যশোরের কেশবপুর, মাদারীপুর সদর, রংপুরের হারাগাছ, ব্রাহ্মণবাড়িয়া সদর, জয়পুরহাট সদর, মাদারীপুরের শিবচর, ময়মনসিংহের নান্দাইল, যশোর সদর ও গাজীপুরের কালীগঞ্জ।

সান নিউজ/এমআর/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা