রাজনীতি

কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ, সেক্রেটারি আবু আহমেদ

কিশোরগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কিশোরগঞ্জ জেলা শাখার ২০২৬ সালের অবশিষ্ট সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মুজাহিদ বিল্লাহ এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন আবু আহমেদ।

শনিবার (১৮ জুলাই) শহরের নগুয়া এলাকায় জেলা ছাত্রশিবিরের কার্যালয়ে আয়োজিত জনশক্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর জিএস এস এম ফরহাদ নতুন কমিটির নাম ঘোষণা করেন।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৬ সালের অবশিষ্ট সেশনের জন্য সভাপতি মনোনীত করা হয়। পরে জেলা সদস্যদের মতামতের ভিত্তিতে সেক্রেটারি মনোনীত করা হয়।

নব মনোনীত সভাপতি মুজাহিদ বিল্লাহ এর আগে জেলা শাখার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি গুরুদয়াল সরকারি কলেজের গণিত বিভাগের স্নাতকোত্তর (মাস্টার্স) শেষ বর্ষের শিক্ষার্থী। অন্যদিকে নবমনোনীত সেক্রেটারি আবু আহমেদ জেলা শাখার অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি হয়বতনগর এ ইউ কামিল মাদ্রাসার কামিল শেষ বর্ষের শিক্ষার্থী।

সমাবেশে বিদায়ী নেতৃবৃন্দের সাংগঠনিক অবদানের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়। একই সঙ্গে নবনির্বাচিত ও মনোনীত নেতৃবৃন্দের সফলতা কামনা করে বক্তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে জেলার শিক্ষা, দাওয়াহ ও সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা