রাজনীতি

সরকারকে অস্থিতিশীল করতে রাজনৈতিক প্রতিপক্ষরা অপপ্রচার চালাচ্ছে: ইশরাক হোসেন

নিজস্ব প্রতিবেদক

রাজনৈতিক প্রতিপক্ষরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে সরকারকে ব্যর্থ হিসেবে উপস্থাপন করতে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী প্রকৌশলী ইশরাক হোসেন।

মঙ্গলবার (৯ জুন) রাজধানীর সূত্রাপুর কমিউনিটি সেন্টারে দুস্থদের মাঝে খাদ্য ও বস্ত্র সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়।

ইশরাক হোসেন বলেন, একটি সরকারকে সঠিকভাবে মূল্যায়ন করতে ন্যূনতম ছয় মাস সময় প্রয়োজন। কিন্তু বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর মাত্র অল্প সময়ের মধ্যেই পুরোনো প্রশাসনিক জটিলতা ও দীর্ঘ ১৭ বছরের ক্ষত সামলে দেশকে পুনর্গঠনের চেষ্টা করছে। এ সময়ের মধ্যেই সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেন তিনি।

তিনি আরও দাবি করেন, অতীতের দীর্ঘ সময়ে রাষ্ট্রের বিভিন্ন খাতে ব্যাপক দলীয়করণ হয়েছে এবং অর্থনৈতিকভাবে দেশ বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। এসব সমস্যা কাটিয়ে উঠতে সময় লাগবে বলেও উল্লেখ করেন তিনি।

রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, জনগণের ভোটে গঠিত সংসদের বেশিরভাগ সদস্যই নতুন। নবীন হলেও তারা জনগণের ম্যান্ডেট নিয়েই দায়িত্ব পালন করছেন, যা তাদের শক্তির জায়গা।

একনেক বৈঠকের একটি ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, আগের সরকারের রেখে যাওয়া অনেক অসমাপ্ত প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। সেখানে সরকারের দায়িত্বশীল অবস্থান ও জবাবদিহিতার বিষয়টি স্পষ্ট হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে ইশরাক হোসেন বলেন, দেশে মাদক এখন বড় সংকটে পরিণত হয়েছে। সীমান্ত এলাকায় প্রযুক্তির অপব্যবহার করে মাদক প্রবেশের অভিযোগও তিনি তুলে ধরেন। এ পরিস্থিতি মোকাবিলায় কঠোর অবস্থান নেওয়ার নির্দেশ দেন সংশ্লিষ্টদের।

তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ীদের কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং আইন প্রয়োগে কোনো ছাড় দেওয়া হবে না।

অনুষ্ঠান শেষে তিনি স্থানীয় দুস্থ ও অসহায় মানুষের মাঝে নিজস্ব অর্থায়নে খাদ্য ও বস্ত্র বিতরণ করেন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা