রাজনীতি

ফখরুলের বাসায় হামলা : বিএনপির ১৩ নেতাকর্মী বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় হামলার ঘটনাকে কেন্দ্র করে ঢাকা মহানগর উত্তর বিএনপির ১৩ নেতাকর্মীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। ঢাকা-১৮ আসনের উপ নির্বাচনের মনোনয়নকে কেন্দ্র করে গত শনিবার এই ঘটনা ঘটে।

সোমবার (১২ অক্টোবর) বিকালে উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এ বি এম এ রাজ্জাক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে দলীয় গঠনতন্ত্রের ৫ (গ) ধারা মোতাবেক ফুল ইসলাম, সহ-সভাপতি, দক্ষিণ খান থানা বিএনপি, নাজিম উদ্দিন দেওয়ান, সদস্য, দক্ষিণখান থানা বিএনপি, আমানউল্লাহ, ৫০নং ওয়ার্ড, দক্ষিণখান থানা বিএনপি, মোখলেছ, ৫০ নং ওয়ার্ড, দক্ষিণখান থানা বিএনপি, আমজাদ হোসেন, সদস্য, দক্ষিণখান থানা বিএনপি, তাইজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, উত্তরা পূর্ব থানা বিএনপি, নূর মোহাম্মদ, সদস্য, উত্তরা থানা বিএনপি, এম এ হান্নান মিলন, যুগ্ম সম্পাদক, উত্তরা পূর্ব থানা বিএনপি, মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক, উত্তরা পূর্ব থানা বিএনপি, তাইজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, উত্তরা পূর্ব থানা বিএনপি, হাবিবুর রহমান, দপ্তর সম্পাদক, উত্তরা পূর্ব থানা বিএনপি, আব্দুল কাদের স্বপন, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক, উত্তরা পূর্ব থানা বিএনপি, হারুনুর রশিদ, শ্রম বিষয়ক সম্পাদক, উত্তরা পূর্ব থানা বিএনপি, আপনাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা মহানগর (উত্তর) বিএনপির প্রাথমিক পদসহ সকল পর্যায়ের পদ থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো।

ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি, সিনিয়র সহ-সভাপতি ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এই বহিষ্কারাদেশে স্বাক্ষর করেন। এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে।

সান নিউজ/এম/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

ডেটা প্যাকেজের দাম কমানোর আহ্বান মন্ত্রীর

নেটওয়ার্কের মান, কল ড্রপ এবং মোবাইল ডেটা প্যাকেজের দাম পুনর্মূল্যায়ন করে কমা...

প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

আইন সংস্কারে জুলাই সনদই হবে পথনির্দেশক: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের স...

দুই বছর পর কমলো বাংলাদেশ ব্যাংকের নীতি সুদহার

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে দীর্ঘ সময় কঠোর মুদ্রানীতি অনুসরণের পর নীতি সুদ...

৫০ দেশের নাগরিকদের মার্কিন ভিসায় নতুন নিয়ম

বাংলাদেশসহ ৫০টি দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা নীতি চালু করতে যাচ্ছে যুক্তরাষ...

ফোনের-আসক্তি-কমানোর-৭-উপায়

বর্তমান সময়ে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কাজে...

আজ জাতীয় প্রেমিকা দিবস

বিশ্বজুড়ে আজ (১ আগস্ট) অনানুষ্ঠানিকভাবে পালিত হচ্ছে প্রেমিকা দিবস। যদিও এটি ক...

সাফ সভাপতি নির্বাচিত হলেন সালাউদ্দিন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির দায়িত্ব ছাড়লেও দক্ষিণ এশিয়া ফুটবল...

‘যুদ্ধে জিতেছে ইরান’: গালিবাফ

চলমান যুদ্ধে ইরান বিজয় অর্জন করেছে বলে দাবি করেছেন দেশটির পার্লামেন্টের স্পিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা