ঢাবি ছাত্রী ধর্ষণ : ৩ আসামিকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ
রাজনীতি

ঢাবি ছাত্রী ধর্ষণ : ৩ আসামিকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণ মামলার দুই আসামিসহ তিন জনকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ করেছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর।

রোববার (১১ অক্টোবর) এক ভিডিও বার্তায় নূর এই অভিযোগ করেন।

তিনি বলেন, মগবাজার থেকে নাজমুলকে, চানখারপুল থেকে সাইফুলকে এবং প্রেস ক্লাব থেকে সোহরাব হোসেনকে তুলে নিয়ে যাওয়া হয়েছে।

নূর বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছাত্রলীগের যে কর্মী আমাদের বিরুদ্ধে মামলাটি করেছিলেন, সেই মামলার আসামি হিসেবে নাজমুল এবং সাইফুলকে পুলিশ গ্রেফতার করতেই পারে। কিন্তু সোহরাব হোসেনের সঙ্গে এই মামলার কোনো সম্পর্ক নেই। তাকে কেন তুলে নিয়ে যাওয়া হলো?'

এদিকে ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম জানিয়েছেন, ছাত্রী ধর্ষণের ঘটনায় কাউকে আটক করা হয়েছে কিনা তা তার জানা নেই।

সান নিউজ/এসএম | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে নিষেধের পরদিনই ফুটপাত দখল, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়ক...

পপির মায়ের স্মৃতিচারণে ওমর সানী, ‘পপির মাও আমার শাশুড়ি’

একসময়ের জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম আর নেই। মঙ্...

ক্যারিবিয়ানদের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে টাইগাররা

দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে...

আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন রউফ, জরিমানা ইংল্যান্ডেরও

আইসিসির আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাকিস্তানের পেসার হারিস রউফকে ম্যাচ ফির ২০ শতাং...

ভারত ছাড়ার নোটিশে হাইকোর্টের হস্তক্ষেপে স্বস্তি পেলেন ইমরান খান

ভারত ছাড়ার নির্দেশ দিয়ে জারি করা নোটিশের বিরুদ্ধে আইনি লড়াইয়ে সাময়িক স্বস্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা