ছবি: সান নিউজ
রাজনীতি

আ. লীগ সরকার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে: রফিকুল ইসলাম জামাল

ঝালকাঠি প্রতিনিধি

আওয়ামী লীগ সরকার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে বলে মন্তব্য করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামাল।

রবিবার (৯ নভেম্বর) ঝালকাঠির রাজাপুর উপজেলার বড়ইয়া ইউনিয়নের আবদুল মালেক ডিগ্রি কলেজ ক্যাম্পাসে এক সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রফিকুল ইসলাম জামাল বলেন, “ছাত্রদের অধিকার কেহ দমিয়ে রাখতে পারেনি। ১৯৫২ সাল থেকে সকল আন্দোলনে ছাত্ররা সামনের সারিতে ছিল। যে আন্দোলনে ছাত্ররা সম্পৃক্ত হয়েছে, তা সফল হয়েছে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তার পরিবারের সদস্যদের বিদেশে পুনর্বাসন করেছে। দেশের মানুষ আন্দোলন সংগ্রাম করেছে, কিন্তু তাদের পরিবারের সদস্যরা বিদেশে বসবাস করে রাজনীতি ও ব্যবসা করে গেছে। তাদের সন্তানদের দেশের সাথে কোনো আত্মীয় সম্পর্ক নেই। বিগত আওয়ামী লীগ সরকার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশে তারা ১৭ বছর ধরে অর্থ লুট করেছে।”

তিনি আরও বলেন, “পরীক্ষার সময়ে সাদা খাতায় তারা নিজেরাই নম্বর লিখে পাশ করিয়েছে। মেধা তৈরি না করে অশিক্ষিত জাতি গঠন করা হয়েছে। শেখ মুজিব একদলীয় শাসন প্রতিষ্ঠা করেছিলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র স্থাপন করেছিলেন। এরশাদ স্বৈরাচারের মাধ্যমে রাষ্ট্রপতি হিসেবে দেশ শাসন করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে মুক্তি দিয়েছেন।”

রফিকুল ইসলাম জামাল অভিযোগ করেন, “বিগত ১৭ বছরে বেগম খালেদা জিয়া ও তার পরিবারের উপর রাজনৈতিকভাবে অত্যাচার চালানো হয়েছে। চিকিৎসাসেবা পর্যন্ত দেওয়া হয়নি। আরাফাত রহমান কোকোকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। স্মৃতিচিহ্ন বাড়িটি ধ্বংস করা হয়েছে। একটি দল দেশকে পতাকা দিয়েছে, অপর দল ১৯৭১ সাল থেকে লুটপাট করেছে। ২০২৪ সালে ছাত্রদের অধিকার চাওয়া হলেও রাজনীতিতে তাদের রাজাকার বানানো হয়েছে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও হাতুরী লীগ আমাদের নীপেষিত করেছে। দলের চেয়ারম্যান তারেক রহমান আমাদের বলেছেন, বিএনপির বাইরে মনোনয়ন দেবেন না।”

আবদুল মালেক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মাদ এহতেশামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক নান্টু, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মো. জাহিদুল ইসলাম, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক বাহাউদ্দীন বাচ্চু, কলেজের গভর্নিং বডির বিদ্যৎসাধী সদস্য ও আব্দুল মালেক বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি রাজু আহম্মেদ, বড়ইয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ মোহাম্মদ ফারুক, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুম বিল্লাহ পারভেজ ও সদস্য সচিব সৈয়দ নাজমুল হক।

এ সময় আব্দুল মালেক ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও বড়ইয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সাননিউজ/আরপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

ইন্ডিয়ানায় প্রবাসী বাঙালির উৎসব

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

২৬ টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

চা শিল্পের উন্নয়নে সরকারের সহযোগিতা: প্রধানমন্ত্রী

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন দেশের...

সাভারে ছেলের আঘাতে বাবার মৃত্যু

সাভারে মোবাইলের চার্জার না পাওয়া নিয়ে বাবা-ছেলের মধ্যে হাতাহাতির ঘটনায় বাবা ম...

ঝালকাঠিতে অ্যাম্বুলেন্স খাদে, চালকসহ আহত ৬

ঝালকাঠি থেকে রোগী নিয়ে ঢাকায় যাওয়ার পথে অ্যাম্বুলেন্স খাদে ছিটকে পড়ে চালক সহ...

যেসব লক্ষণে বুঝবেন মস্তিষ্কে সমস্যা

মস্তিষ্কের রোগের মধ্যে একসময় ব্রেন স্ট্রোককেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হতো।...

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত সড়কের প্রাথমিক কাজ শুরু

মাদারীপুরে মৃত্যুফাঁদ খ্যাত একটি সড়কের প্রাথমিক কাজ শুরু হয়েছে। সোমবার সকালে...

শিবগঞ্জ সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক তিনটি অভিযানে ৬৫৩ বোতল ভারতীয় নেশাজাতী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা