সংগৃহীত ছবি
রাজনীতি

খালেদা জিয়াকে বিদেশ নেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য শিগগির বিদেশ নেওয়া হবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আরও পড়ুন : মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ তথ্য চেয়েছেন

শুক্রবার (১৬ আগস্ট) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে এ দোয়া মাহফিলের আয়োজন করে দলটি।

মির্জা ফখরুল বলেন, বিশ্বের কোনো নারী নেত্রী গণতন্ত্রের জন্য এমনভাবে লড়াই-সংগ্রাম করেননি। এই গৃহবধূ ঘর থেকে বের হয়ে এসে স্বৈরাচারের হাত থেকে দলকে রক্ষা করেছেন। আন্দোলন করে সেই স্বৈরাচার এরশাদের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন। তিনি দলকে যা দিয়েছেন তা অনুসরণ করা দরকার। তিনি সাহসে অবিচল ছিলেন।

আরও পড়ুন : বঙ্গোপসাগরে লঘুচাপ

এসময় স্বৈরাচার সরকার পতনের সংগ্রাম শেষ হয়ে যায়নি জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। নির্বাচনের পর জনগণের সরকার প্রতিষ্ঠা হলে তবেই সত্যিকারের সফলতা আসবে বলে মনে করেন তিনি।

তিনি বলেন, আমাদের সন্তানেরা বুকের তাজা রক্ত দিয়ে বিজয় এনে দিয়েছে। ছাত্রদলের অনেক ছেলে মারা গেছে। কোনো বিভেদ করা যাবে না। ঐক্যবদ্ধভাবে থাকতে হবে।

আরও পড়ুন : ১৬ অঞ্চলে ঝড়ের আভাস

খুব শিগগির খালেদা জিয়াকে চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়া হবে জানিয়ে মির্জা ফখরুল দলের চেয়ারপারসনের সুস্থতা কামনা করেন। একই সঙ্গে তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনা করেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা