মতামত

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

মোঃ রেজাউল হক

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে যাচ্ছে। অথচ, ঐতিহ্যবাহী স্থাপনাগুলোর সঙ্গে জড়িয়ে আছে কতই না বীরত্ব কিংবা মধুর সব ইতিহাস। আমরা যদি সেইসব ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের চেষ্টা করি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অনেক কিছুই জানতে পারবে। জানতে পারবে বাংলাদেশের বর্তমান অবস্থায় উঠে আসার পেছনে কতই না হৃদয়ছোঁয়া গল্প জড়িয়ে আছে।

তেমনই একটি ঐতিহ্য পাঙ্গা রাজবংশের প্রাসাদ। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নে একসময় ছিল ঐতিহ্যবাহী পাঙ্গা রাজবংশের জমিদারি ও রাজপরিবারের প্রভাব। কালের বিবর্তনে হারিয়ে গেছে রাজপ্রাসাদের অধিকাংশ স্থাপনা। পড়ে আছে শুধু ইতিহাসের কিছু নীরব সাক্ষী।

ঐতিহাসিক বিবরণ অনুযায়ী, পাঙ্গা রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন অনিরুদ্ধ। পঞ্চদশ শতাব্দীর শেষভাগ কিংবা ষোড়শ শতকের শুরুর দিকে এই রাজবংশের উত্থান ঘটে বলে জানা যায়। রাজপরিবারের ইতিহাসে রানি লক্ষ্মীপ্রিয়া ও তাঁর দত্তক পুত্র দেবেন্দ্র নারায়ণ কোঙরের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।

কুড়িগ্রাম জেলা প্রশাসনের পুরাকীর্তি বিষয়ক তথ্য অনুযায়ী, রানি লক্ষ্মীপ্রিয়ার মৃত্যুর পর দেবেন্দ্র নারায়ণ কোঙর জমিদারির দায়িত্ব গ্রহণ করেন। তাঁর সময় থেকেই পাঙ্গা জমিদারির অধঃপতন শুরু হয় বলে ঐতিহাসিক বিবরণে উল্লেখ রয়েছে।

বর্তমানে পাঙ্গা জমিদারবাড়ির স্থানে রয়েছে ভাঙা ইটের ধ্বংসাবশেষ, পুরোনো শানবাঁধানো পুকুর এবং প্রায় অক্ষত একটি কাচারিঘর। রাজপরিবারের ব্যবহৃত দুটি কামানও সংরক্ষণের জন্য কুড়িগ্রাম বিডিআর অফিসের ফটকের সামনে নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসনের তথ্যে উল্লেখ রয়েছে।

শুধু তাই নয়, রাজারহাট নামকরণের সঙ্গেও পাঙ্গা রাজপরিবারের ইতিহাস জড়িয়ে রয়েছে। প্রচলিত বিবরণ অনুযায়ী, পাঙ্গা রাজা দেবেন্দ্র নারায়ণ কোঙরের খাসজমিতে হাট বসাকে কেন্দ্র করেই পরবর্তী সময়ে এলাকার নাম হয় রাজারহাট।

কালের পরিক্রমায় রাজপরিবার ও রাজপ্রাসাদের জৌলুস হারিয়ে গেলেও এখনো ছিনাই ইউনিয়নে ছড়িয়ে আছে সেই ইতিহাসের স্মৃতি।

স্থানীয় ইতিহাস সংরক্ষণ, রাজবাড়ির অবশিষ্ট স্থাপনা রক্ষা এবং পাঙ্গা রাজবংশের হারিয়ে যাওয়া ইতিহাস নিয়ে আরও গবেষণার দাবি জানিয়েছেন ইতিহাস সচেতনরা।

লেখক: কুড়িগ্রামের সাংবাদিক ও লেখক

সাননিউজ/বান্না

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

কালের সাক্ষী: পাঙ্গা রাজবংশের জীর্ণশীর্ণ প্রাসাদ

অযত্নে-অবহেলায় আমাদের দেশের অনেক ঐতিহ্যই নষ্ট হয়ে...

মুন্সীগঞ্জে চাঁদাবাজি-হয়রানি বন্ধসহ ৩ দফা দাবি বাল্কহেড মালিক সমিতির

নৌপথে বাল্কহেড মালিকদের ব্যবসায়িক সমস্যা সমাধান, চ...

কেরানীগঞ্জে একদিনে রেকর্ড ১১ বাসায় চুরি

ঢাকার অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে সংঘবদ্ধ এক চোরচক্রে...

‘রামায়ণ’ চলাকালে হলের ভেতর শুধু নিরামিষ খাবারের নির্দেশ!

পৌরাণিক ও ধর্মীয় আবহযুক্ত চলচ্চিত্র প্রদর্শনের সময় সাধারণ দর্শকদের গভীর আবেগ,...

রাজশাহী কলেজে ছাত্রলীগের দুই কর্মী আটক করে পুলিশে সোপর্দ

রাজশাহী কলেজে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই ক...

চিলমারীতে ৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার

কুড়িগ্রামের চিলমারীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫ প...

উলিপুরে ইসলামিক রিলিফ বাংলাদেশের শীতবস্ত্র পেলেন ৫০০ পরিবার

কুড়িগ্রামের উলিপুরে শীতের আগমনে অসহায় ও অতিদরিদ্র...

সৌদি আরবের অনেক ভূখণ্ড দখলে নিয়েছে হুথিরা!

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ও রক্ষণশীল ধারার জনপ্রিয় পডকাস্টার টাকার কার্লসন আন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা