। তেমনই একটি হচ্ছে টকের ডাল। -ভাত-তরকারিতো আমাদের প্রতিদিনের খাবার।
লাইফস্টাইল

কাঁচা আমের টক ডাল রেসিপি

লাইফস্টাইল ডেস্ক: বাঙালিদের বেশ কিছু ঐতিহ্যবাহী খাবার রয়েছে, যা এই গরমের আবহাওয়ার জন্য বেশ উপকারী। বাঙালি খাবারই গরমে শরীরকে ঠান্ডা রাখতে পারে। তেমনই একটি পদ হচ্ছে টকের ডাল। ডাল-ভাত-তরকারিতো আমাদের প্রতিদিনের খাবার।

আরও পড়ুন: চিংড়ি দিয়ে শাপলার রেসিপি

এই ডালে যে পরিমাণে পুষ্টি পাওয়া যায়, তা অনেক পদেই নেই। প্রতিদিনের ডাল রান্নার সময় কাঁচা আম মিশিয়ে দিন, দেখবেন এই গরমে টকের ডাল দারুণ কার্যকরি। বাঙালিদের এই টক ডাল বহুকাল আগের রেসিপি। অনেকে আম দিয়ে মুগের ডাল রান্না করেন, কেউবা আবার
পছন্দ করেন আমড়ার তৈরি ডাল, তেঁতুলের ডাল। তবে, সবচেয়ে সহজ ও সুস্বাদু হচ্ছে কাঁচা আম দিয়ে মসুর ডাল।

তৈরি করতে যা যা লাগবে:

১ কাপ মসুর ডাল, ১টা কাঁচা আম, ২টা শুকনো মরিচ, ১ চা চামচ আস্ত সর্ষে, স্বাদ অনুযায়ী লবণ ও চিনি, ১ চা চামচ হলুদ, ২ টেবিল চামচ সর্ষের তেল আর ২টা কাঁচা মরিচ।

আরও পড়ুন: ফিশ ফ্রাই তৈরির রেসিপি

যেভাবে তৈরি করবেন:

প্রথমে ডাল ধুয়ে নিয়ে পানিতে ভিজিয়ে নিতে হবে কমপক্ষে ৩-৪ ঘণ্টা। এতে করে ডাল ভালো সেদ্ধ হয় ও এর পুষ্টিগুণও বজায় থাকে। এরপর ডাল প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নিতে হবে।

কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে শুকনো মরিচ, আস্ত সর্ষে ফোড়ন দিতে হবে। এবার সেদ্ধ করে রাখা ডাল দিয়ে দিতে হবে। এবার এতে হলুদ, লবণ, চিনি ও কাঁচা মরিচ দিয়ে দিতে হবে। পরিমাণমতো পানি দিয়ে এবার এতে কাঁচা আম টুকরো করে দিয়ে দিতে হবে। আম সেদ্ধ হওয়া অবধি ভালো করে ডাল ফুটিয়ে নিতে হবে। আম সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন টকের ডাল।

দুপুরবেলা ভাতের সঙ্গে পরিবেশন করুন গরম গরম এই আম টকের ডাল।

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা