কমলালেবুর খোসার  ব্যবহার! ( ফাইল ফটো)
লাইফস্টাইল

কমলা লেবুর খোসার  ব্যবহার! 

লাইফস্টাইল ডেস্ক : পৌষের আগমনের মধ্যদিয়ে শুরু হয়েছে শীতকাল। শীত মৌসুম এলেই যেন মুখে চলে আসে কমলালেবুর স্বাদ। শীতের আমেজে খোসা ছাড়িয়ে লেবু খাওয়ার আনন্দই আলাদা। শুধু মনের আনন্দে খাওয়া নয়, শরীরের পুষ্টি জোগাতেও এই ফল যথেষ্ট কার্যকরী।

আরও পড়ুন : যেসব লক্ষণে বুঝবেন রোগ প্রতিরোধ ক্ষমতা কম

ভিটামিন ‘সি’ কমলালেবুর মধ্যে রয়েছে। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে। এই কারণে চিকিৎসকরাও কমলালেবু খাওয়ার পরামর্শ দেন।

কমলালেবুর মিষ্টি কোয়াগুলেই শুধু নয়, ফলের খোসাও সমানভাবে উপকারী। খোসা ছাড়িয়ে আমরা প্রায়ই ফেলে দিই। কিন্তু বহু কাজেই এটি লাগানো যায়।

কমলালেবুর খোসা কী কী কাজে লাগে :

আরও পড়ুন : রক্তে প্লাটিলেট বৃদ্ধিতে যা খাবেন

রান্নাঘরের দুর্গন্ধ দূর করে :

বাসন মাজা বা অন্যান্য কাজে আমরা সাধারনত পাতিলেবু ব্যবহার করি। তবে কমলালেবুও কম উপকারী নয়। অনেক সময় দেখা যায়, রান্নাঘরের ডাস্টবিন থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। কমলালেবুর খোসা এই গন্ধ দূর করতে অনেকটাই সাহায্য করে।

একটি পাত্রে পানি গরম করে তাতে কমলালেবুর খোসা দিয়ে পাঁচ থেকে ১০ মিনিট ফুটিয়ে নিন‌। এরপর জলে এক বা দু’কাপ ভিনিগার মিশিয়ে দিতে হবে। পানিটা ঠান্ডা হয়ে এলে একটি স্প্রে বোতলে ঢেলে রেখে দিতে হবে।

এবার কখনো দুর্গন্ধ বেরোলে ডাস্টবিনের ভিতরের দেয়ালে ভালো করে স্প্রে করে দিতে হবে। দেখবেন আর দুর্গন্ধের জন্য নাক কুঁচকাতে হচ্ছে না‌।

পানীয়ের স্বাদ বৃদ্ধি করে :

চা বা অন্য যে কোনো পানীয়ের স্বাদ বৃদ্ধি করার জন্য মাঝে মাঝেই আদা, পাতিলেবু মেশানো হয়। একইভাবে ব্যবহার করা যায় কমলালেবুর খোসা।

এটি রোদে শুকিয়ে গুঁড়ো করে একটি পাত্রে রেখে দিতে হবে। এবার পানীয় তৈরি করার সময় তাতে অল্প পরিমাণ গুঁড়ো যোগ করুন। দেখবেন, পানীয়ের স্বাদ একেবারে পাল্টে গিয়েছে।

খোসার জেলি তৈরী :

কমলালেবুর জেলির মতো এর খোসা থেকে তৈরি জেলি বেশ সুস্বাদু হয়।

আরও পড়ুন : শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ৫ মশলা

উপকরণ : দু’টা কমলালেবু, দু’কাপ লেবুর খোসা, এক টেবিল চামচ জিলেটিন, সামান্য জল, দু’টেবিল চামচ চিনি, আর দু-তিন ফোঁটা অরেঞ্জ এসেন্স।

পদ্ধতি :

একটি পাত্রে প্রথমে পানি ও জিলেটিন মিশিয়ে নিন। এবার কমলালেবু থেকে রস বের করে নিয়ে ছিঁবড়েটা ফেলে দিন।

এবারে খোসাগুলো পেস্ট করে নিতে হবে। এবার জিলেটিন মিশ্রণটি হালকা আঁচে গলে যাওয়া পর্যন্ত রান্না করুন। এরপর মিশ্রণটি ঠান্ডা করে তাতে রস, পেস্ট করা ছাল, চিনি আর অরেঞ্জ এসেন্স মিশিয়ে দিন।

চিনি গলে যাওয়া পর্যন্ত হালকা আঁচে রাখুন। চিনি গলে গেলে মিশ্রণটি ঠান্ডা করে ছাঁচে ফেলে চার থেকে ছয় ঘণ্টা ফ্রিজে রাখলেই তৈরি কমলালেবুর খোসার জেলি। সূত্র : হিন্দুস্তান টাইমস

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা