ফাইল ফটো
লাইফস্টাইল

রক্তে প্লাটিলেট বৃদ্ধিতে যা খাবেন

লাইফস্টাইল ডেস্ক : আমাদের মানবদেহে কোথাও কেটে গেলে রক্ত বের হয়ে আসে। সেই রক্ত বন্ধ করতে একত্রে জমাট বাঁধে প্লাটিলেট। আপনার রক্তে পর্যাপ্ত প্লাটিলেট না থাকলে রক্ত জমাট বাঁধতে পারবে না।

আরও পড়ুন : শীতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় ৫ মশলা

রক্ত এক ধরনের তরল যোজক কলা। যা কয়েক ধরনের কোষ দিয়ে তৈরি। এগুলো লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং প্লাটিলেট নামেও পরিচিত। রক্তে প্লাটিলেটের সংখ্যা কমে যাওয়ার ফলে দেখা দিতে পারে অতিরিক্ত ক্লান্তি, মাড়ি থেকে রক্ত পড়া, ঘা, ইত্যাদির মতো সমস্যা।

রক্তের প্লাটিলেট কমে যাওয়ার সমস্যা থ্রম্বোসাইটোপেনিয়া নামেও পরিচিত। প্রাথমিক অবস্থায় নির্ণয় করা গেলে স্বাস্থ্যকর কিছু খাবারের মাধ্যমে এই সমস্যা সমাধান করা সম্ভব হতে পারে।

এমন কিছু খাবার সম্পর্কে জেনে নিন, যা রক্তে প্লাটিলেট বৃদ্ধি করে :

আরও পড়ুন : শীতে বুকে কফ জমেছে? জানুন ঘরোয়া সমাধান

ফোলেট সমৃদ্ধ খাবার :

শরীরে ফোলেটের ঘাটতি তৈরি হলে তা রক্তে প্লাটিলেটের সংখ্যা কমিয়ে দিতে পারে। তাই খাবারের তালিকায় ভিটামিন বি৯ বা ফোলেট সমৃদ্ধ খাবার যোগ করুন। এ ধরনের খাবার শরীরে স্বাস্থ্যকর কোষ বিভাজনের জন্য প্রয়োজন।

এটি রক্তে প্লাটিলেটের সংখ্যা বাড়াতে সাহায্য করে। খাবারের তালিকায় কমলার রস, পালং শাকসহ বিভিন্ন সবুজ শাক যোগ করুন।

ভিটামিন এ সমৃদ্ধ খাবার :

রক্তে প্লাটিলেটের উৎপাদন বাড়াতে অন্যতম প্রয়োজনীয় হলো ভিটামিন এ। আমাদের শরীরে প্রোটিনের গঠনের জন্য এই ভিটামিন গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যকর প্রোটিন শরীরে কোষ বিভাজন ও বৃদ্ধির প্রক্রিয়া সহজ করে।

এক্ষেত্রে আপনার প্রতিদিনের খাবারের তালিকায় কিছু খাবার যোগ করতে পারেন। খেতে পারেন গাজর, মিষ্টি কুমড়া, মিষ্টি আলুর মতো খাবার।

আরও পড়ুন : রসমালাই তৈরির রেসিপি

ভিটামিন কে :

কে সমৃদ্ধ খাবাররক্তে প্লাটিলেটের সংখ্যা বাড়াতে ভিটামিন কে যুক্ত খাবার খান। শরীরে সর্বোত্তম উপায়ে স্বাস্থ্যকর কোষ বৃদ্ধির জন্য এই পুষ্টি উপাদান জরুরি। সেজন্য আপনাকে খেতে হবে ডিম, সবুজ ও পাতাযুক্ত শাক-সবজি, কলিজা, মাংস, বাঁধাকপি ইত্যাদি। এসব খাবার আপনার রক্তে প্লাটিলেটের সংখ্যা বাড়াতে কাজ করবে।

ভিটামিন বি-১২ :

ভিটামিন বি-১২ সমৃদ্ধ খাবার আপনার রক্তকণিকাকে সুস্থ রাখতে সাহায্য করবে। অপরদিকে এই ভিটামিনের ঘাটতি হলে কমে যেতে পারে রক্তে প্লাটিলেটের সংখ্যা।

ভিটামিন বি-১২ সাধারণত ডিম, দুধ, চিজ ইত্যাদি খাবারে পাওয়া যায়। তাই এ ধরনের খাবার রাখুন প্রতিদিনের তালিকায়।

আয়রন সমৃদ্ধ খাবার :

আয়রন সমৃদ্ধ খাবার শরীরে স্বাস্থ্যকর কোষ বৃদ্ধিতে সাহায্য করে। অ্যানিমিয়ায় আক্রান্ত রোগীর জন্য এই ভিটামিন সবচেয়ে বেশি প্রয়োজনীয়। আয়রনের ঘাটতি পূরণে খাবারের তালিকায় রাখুন কুমড়ার বীজ, বেদানা, মসুর ডাল ও সবুজ শাক জাতীয় খাবার। নিয়মিত এ ধরনের খাবার খেলে রক্তে প্লাটিলেটের সংখ্যা বৃদ্ধি পাবে।

আরও পড়ুন : স্ট্রোকের ঝুঁকি বেশি কাদের?

ভিটামিন সি সমৃদ্ধ খাবার :

ভিটামিন সি সমৃদ্ধ খাবার প্লাটিলেট গ্রুপকে একসঙ্গে সঠিকভাবে কাজ করতে সাহায্য করে। এই ভিটামিন শরীরে আয়রণ শোষণেও সাহায্য করে, ফলে রক্তে প্লাটিলেটের সংখ্যা বাড়ে সহজেই।

লেবু, কমলা, আম, ব্রকলি, আনারস, টমেটো, ক্যাপ্সিকাম, কাঁচা মরিচ, ফুলকপি এবং আমলকি নিয়মিত খাওয়ার চেষ্টা করুন। এতে পাবেন পর্যাপ্ত ভিটামিন সি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

ডাসারে ডেঙ্গু আক্রান্ত যুবকের মৃত্যু, পরিবারে শোকের ছায়া

মাদারীপুরের ডাসারে ডেঙ্গু আক্রান্ত হয়ে সঞ্চয় শিকারী (৩৫) নামে এক যুবকের মৃত্য...

পর্যটন কার্নিভাল শেষে কুয়াকাটায় ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান

দীর্ঘ ৯ বছর পর আয়োজিত কুয়াকাটা পর্যটন কার্নিভাল শেষে সৈকতের পরিবেশ রক্ষায় পরি...

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

পুকুরে গোসলে নেমে দুই বোনের মৃত্যু

নোয়াখালীর সুবর্ণচরে পুকুরে গোসল করতে নেমে আপন দুই বোনের মর্মান্তিক মৃত্যু হয়ে...

হাসপাতালের চিকিৎসা সামগ্রী ক্রয়ের  ৯ কোটি টাকার ই-টেন্ডার হ্যাক

মাদারীপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে প্রায় ৯ কোটি টাকার চিকিৎসা সামগ্রী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা