ছবি: সংগৃহীত
লাইফস্টাইল

শীত মানেই পিঠা উৎসব

সান নিউজ ডেস্ক :অগ্রায়নের শুরুতেই চলে এসেছে শীত। রাজধানীতে শীতের অনুভূতি টের পাওয়া না গেলেও দেশের বিভিন্ন অঞ্চলে এরই মধ্যে ঠান্ডা পড়ছে। আর শীত মানেই পিঠা-পুলি খাওয়ার ধুম।

আরও পড়ুন : ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক

শীতের পিঠার মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো ভাপা পিঠা। স্বাদে অনন্য ও জনপ্রিয় এক পিঠা এটি। সাধারণত পিঠার দোকান থেকেই বেশিরভাগ মানুষ ভাপা পিঠা কিনে খান।

তবে চাইলে ঘরে খুব সহজে মাত্র ৩ উপকরণ দিয়ে তৈরি করতে পারেন মজাদার ভাপা পিঠা। চলুন তবে জেনে নেওয়া যাক চটজলদি কীভাবে তৈরি করবেন এই পিঠা-

উপকরণ

১. চালের গুঁড়া এক কাপ
২. খেজুরের গুড় পরিমাণমতো ও
৩. নারকেল পরিমাণমতো।

আরও পড়ুন : বিএনপিকে গণসমাবেশের অনুমতি

পদ্ধতি

প্রথমে একটি পাত্রে চালের গুঁড়া নিন। এর সঙ্গে সামান্য লবণ মেশাতে ভুলবেন না। চাইলে স্বাদ বাড়াতে সামান্য তিলও মেশাতে পারেন।

এবার চালের গুঁড়ায় সামান্য পানি ছিটিয়ে ঝুরঝুরা করে মাখিয়ে নিন। এবার চুলায় পিঠা বানানোর পাত্রটি গরম করে নিন।

তারপর ভাপা পিঠার ছাঁচে প্রথমে চালের গুঁড়া নিয়ে তার উপরে দিয়ে দিন খেজুরের গুড়। তার উপরে চাইলে ২-৩টি কিসমিস ও নারকেল কোরা দিন।

তারপর চালের গুঁড়া দিয়ে গুড় ঢেকে উপরে সামান্য নারকেল ছড়িয়ে দিন। এবার একটি পাতলা ভেজা কাপড়ে পিঠার ছাঁচ মুড়িয়ে ভাপে বসিয়ে দিন।

কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে কাপড় ধরে তুলে নিন পিঠা। ব্যস তৈরি হয়ে গেলো মজাদার ভাপা পিঠা। একে একে সবগুলো তৈরি করে পরিবেশন করুন।

সান নিউজ /এফই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

কলার মোচা বিক্রি করেই ২০ বছর পার মজিবরের

বয়স ৬৫ পেরিয়েছে। শরীরে বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু থে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা