বর্তমানে হৃদরোগে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। অনিয়মিত জীবনযাত্রা হলো এর অন্যতম কারণ । এক্ষেত্রে হৃদযন্ত্রের নানা জটিলতায় ভুগছেন তারা।
লাইফস্টাইল

হৃদরোগের ৫ লক্ষণ

সান নিউজ ডেস্ক : বর্তমানে হৃদরোগে আক্রান্তের সংখ্যা দিন দিন বাড়ছে। অনিয়মিত জীবনযাত্রা হলো এর অন্যতম কারণ । এক্ষেত্রে হৃদযন্ত্রের নানা জটিলতায় ভুগছেন তারা।

আরও পড়ুন : আমাদের লড়াইটা দুর্নীতির বিরুদ্ধে

তবে হৃদরোগের লক্ষণ কমবেশি সবাই সাধারণ ভেবে এড়িয়ে যান। যা হার্ট অ্যাটাক কিংবা স্ট্রোকের ঝুঁকি বাড়িয়ে দেয়।

এজন্য সবারই জেনে রাখা উচিত ঠিক কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন যে আপনার হার্ট দুর্বল হয়ে পড়েছে ও দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি-

আরও পড়ুন: চীন-যুক্তরাজ্য সম্পর্কের ‘স্বর্ণযুগ’ শেষ

১. শ্বাস-প্রশ্বাসে যদি কষ্ট হয়, তা হলে হার্ট অ্যাটাকের সম্ভাবনা থেকে যায়। শ্বাস নিতে কষ্ট হলে দ্রুত চিকিৎসকের সাথে পরামর্শ করুন। হৃদযন্ত্রের কোনও রকম সমস্যা হল, ফুসফুসও অক্সিজেন কম পায়।

২. কোনও কারণ ছাড়াই যদি শরীর ঘাম হয় বা অল্পতেই হাপিয়ে যাচ্ছেন তাহলে বুঝতে হবে সমস্যা আছে। শরীরে রক্ত চলাচল ঠিকমত না হলে বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ভালোভাবে অক্সিজেন পায় না।

৩. যদি মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙে দেখেন দরদর করে ঘেমে যাচ্ছেন তাহলে সতর্ক হন।

৪. বুকে ব্যথা বা চাপ লাগার মতো অনুভূতি হলে দ্রুত চিকিৎসকের সাথে পরামর্শ করুন।

৫. নারীদের ক্ষেত্রে কিছু আলাদা লক্ষণ প্রকাশ পায়। বুকে ব্যথা, ঘাম হওয়া, শ্বাস নিতে কষ্ট হওয়া ছাড়াও পেটে বা পিঠে ব্যথার মতো কিছু অন্যান্য লক্ষণও দেখা দিতে পারে।

সান নিউজ/এফই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৮

নোয়াখালীর বেগমগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল...

কলার মোচা বিক্রি করেই ২০ বছর পার মজিবরের

বয়স ৬৫ পেরিয়েছে। শরীরে বয়সের ছাপ স্পষ্ট। কিন্তু থে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা