লাইফস্টাইল

নিউমোনিয়া লক্ষণে সতর্কতা

লাইফস্টাইল ডেস্ক : ফুসফুসজনিত অসুখে প্রতি বছর হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেন। অতিরিক্ত জ্বর-কাশি, বুকে সংক্রমণ, ব্যাকটেরিয়ায় ফুসফুসে প্রদাহ- এসব লক্ষণ স্থায়ী হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

আরও পড়ুন: উপনির্বাচন: ১১ ম্যাজিস্ট্রেট নিয়োগ

ভারতের বিখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ গৌতম বরাট জানান, শীত পড়তে শুরু করলেই নিউমোনিয়ার প্রকোপ বাড়ে। গভীরভাবে শ্বাস নেয়ার সময় বুকে ব্যথা হয়। এ সময় দ্রুত চিকিৎসা রোগীকে সুস্থ করে তুলতে পারে।

নিউমোনিয়া হলে ফুসফুসে বায়ুপ্রবাহের নানা জায়গায় তরল ও পুঁজ জমে। এছাড়া অনেক সময় কফও জমে। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় ব্যাকটেরিয়া থেকে শুরু করে ভাইরাস, ফাঙ্গাসের কারণে এই রোগ বেশি দেখা যায়।

আরও পড়ুন: বিশ্বজুড়ে আরও ৯৩৬ মৃত্যু

নিউমোনিয়ার ঝুঁকি বেশি যাদের :

১) ৬৫ বছরের বেশি বয়সীদের
২) রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলে
৩) ডায়াবেটিস রোগীদের
৪) হাই প্রেশার থাকলে
৫) ক্যানসারে আক্রান্ত হলে কিংবা
৬) এইচআইভি সংক্রমিতদের মধ্যে নিউমোনিয়ার ঝুঁকি বেশি।

আরও পড়ুন: জেরুজালেমে বন্দুক হামলা, নিহত ৭

একেকজনের শরীরে ভিন্ন ভিন্ন লক্ষণ দেখা দিতে পারে। তবে বেশিরভাগ ক্ষেত্রে যে লক্ষণগুলো দেখা যায় হলো :

১) কাশি
২) শ্বাস নিতে বুকে ব্যথা
৩) বিভ্রান্তি
৪) কাশির সঙ্গে কফ ওঠা
৫) ক্লান্তিতে ভোগা
৬) কাঁপুনি দিয়ে জ্বর আসা
৭) শরীরের তাপমাত্রা কমে যাওয়া
৮) তীব্র শ্বাসকষ্ট

শ্বাসকষ্ট, বুকে ব্যথা, জ্বর ১০২ ডিগ্রির বেশি, কাশির সঙ্গে পুঁজ বের হলে অবশ্যই চিকিৎসকের কাছে যেতে হবে।

এছাড়া বয়স ৬৫ এর বেশি হলে ও শিশুর বয়স ২ বছরের নিচে হলে কিংবা ইমিউনিটি দুর্বল, কেমোথেরাপি চললে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন।

সান নিউজ/এনজে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা