লাইফস্টাইল

জামরুলে আছে যত গুণ

সান নিউজ ডেস্ক : মধু মাসের এই সময়ে সু-পরিচিত একটি ফল জামরুল। আমাদের দেশে প্রায় সব জায়গায় পাওয়া যায় এই ফলটি। জামরুল সাধারণত দুই রকমের হয়ে থাকে সাদা এবং লাল।

আরও পড়ুন: রেস্তোরাঁয় খাওয়ার খরচ কমবে

এই ফলটি মূলত দক্ষিণ ভারত ও পূর্ব মালয়েশিয়ার। তবে এখন বাংলাদেশসহ ভারত, দক্ষিণ-পূর্ব এশিয়া ও ইন্দোনেশিয়ায়ও ফলে। আপনি যদি পুষ্টিহীনতায় ভুগেন তাহলে প্ৰতিদিন একটি তাজা জামরুল খেলে কিছুটা হলেও পুষ্টি পূরণ হবে। চলুন জেনে নেই জামরুলের উপকারিতা ও পুষ্টিগুণ সর্ম্পকে-

জামরুলের পুষ্টিগুণ:

১০০ গ্রাম জামরুলে ক্যালরি শক্তি থাকে ৫৬ গ্রাম, প্রোটিন ০.৫ থেকে ০.৭ গ্রাম, কার্বোহাইড্রেট ১৪.২ গ্রাম, খাদ্যআঁশ ১.১ থেকে ১.৯ গ্রাম, ফ্যাট ০.২ থেকে ০.৩ গ্রাম, ক্যালসিয়াম ২৯ থেকে ৪৫.২ মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম ৪ মিলিগ্রাম, ফসফরাস ১১.৭ থেকে ৩০ মিলিগ্রাম, আয়রন ০.৪৫ থেকে ১.২ মিলিগ্রাম, সোডিয়াম ৩৪.১ মিলিগ্রাম, পটাশিয়াম ৩৪.১ মিলিগ্রাম, কপার ০.০১ মিলিগ্রাম, সালফার ১৩ মিলিগ্রাম, ক্লোরিন ৪ মিলিগ্রাম এবং পানি ৪৫.৫ থেকে ৮৯.১ গ্রাম।

আরও পড়ুন: গরমে ত্বকের যত্ন

উপকারিতা:

১. কোষ্ঠকাঠিন্য দূর করে: জামরুলে আছে প্রচুর পরিমাণের ফাইবার যা কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। এছাড়াও শরীরের দূষিত পদার্থ বর্জন এবং মেদ নিয়ন্ত্রণ করে।

২. ক্যানসার প্রতিরোধ করে: এই ফলটিতে আছে ভিটামিন সি ও ফ্লাবিনয়েড যা ক্যানসার ও হৃদরোগের ক্ষেত্রে কোষের ধ্বংস করতে সহায়তা করে। শরীরের দূষিত পদার্থ দূর করে জামরুলে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট।

৩. রোগ প্রতিরোধে কাজ করে: দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে জামরুল বেশ কার্যকর। এই ফলটিতে আছে প্রচুর পরিমানে ভিটামিন সি। এছাড়াও জামরুল ঠাণ্ডাজনিত সমস্যা সমাধানেও কাজ করে।

আরও পড়ুন: লিচুর পায়েস

৪. ডায়াবেটিস নিয়ন্ত্রণ: জামরুলে অ্যান্টিহাইপারগ্লিসেমিক নামক একটি উপাদান আছে যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করে।

৫. লিভার সুস্থ রাখে: জামরুল অত্যন্ত উপকারি একটি ফল যা লিভার ও মস্তিষ্কের সুরক্ষায় কাজ করে। এছাড়া হেপাটোপ্রটেক্টিভ নামক একটি উপাদান আছে যা লিভার কোষ ধ্বংস থেকে রক্ষা করে।

৬. কোলেস্টেরলের মাত্রা কমায়: জামরুল বেশ উপকারি একটি ফল যা কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়তা করে। জামরুলে থাকা নিয়াসিন কোলেস্টেরল মাত্রাকে নিয়ন্ত্রণ করে।

আরও পড়ুন: কাঁঠাল খাওয়ার উপকারিতা

৭. পেশির ব্যথা দূর করে: পটাশিয়াম থাকায় জামরুল পেশিকে শক্তিশালী করে এবং পেশির ব্যথা দূর করে।

৮. স্ট্রোকের ঝুঁকি হ্রাস করে: জামরুলে সোডিয়াম না থাকা এবং এইচডিএলের মাত্রা বেশি থাকায় এটি রক্তচাপ নিয়ন্ত্রণ করে ও স্ট্রোকের ঝুঁকি কমায়।

কাঁচা জামরুলের পাশাপাশি এটি জুস-আচার ও সালাদ হিসেবে জনপ্রিয়। তাই নিয়মিত জামরুল খান, সুস্থ থাকুন।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জলবায়ু পরিবর্তন ট্রাস্টের নতুন ব্যবস্থাপনা পরিচালক টিপু 

বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাষ্ট-এর ব্যাবস্থাপনা পরিচালক পদে বিএনপি কেন্দ্রীয...

পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি নিজেই। শুক্রবার...

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৬ 

কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুলশিক্ষার্থী ও এক মাইক্রোবাসচালক নিহত হয়ে...

গণতন্ত্র শক্তিশালীকরণে কাজ করছে সরকার: ফখরুল

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক ও শোষণমুক্ত রাষ্ট্র হিসেবে গড়ে...

ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর শ্যামলী শাখায় এক গ্রাহক সমাবেশ ২৩ জুলাই ২০২৬...

এক দাবি পূরণ, বাকি দুই দাবিতে অনড় ককরোচ জনতা পার্টি

প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দায় স্বীকার করে পদত্যাগ করেছেন ভারতের কেন্দ্রীয় শি...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

দিল্লির বিক্ষোভস্থলে বিশৃঙ্খলায় পুলিশের টিয়ালশেল নিক্ষেপ ও লাঠিচার্জ

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করা...

নজরদারির ঘাটতিতে সুন্দরবনে দস্যুতা বেড়েছে: পরিবেশ প্রতিমন্ত্রী

ঠিকমতো নজর দিতে না পারায় সুন্দরবনের দস্যুতা বেড়েছে বলে মন্তব্য করেছেন বন, পরি...

হাম রোগের সর্বশেষ প্রতিবেদন

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যানুযায়ী গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা