মুগ ডালের লাড্ডু
লাইফস্টাইল

মুগ ডালের লাড্ডু

সান নিউজ ডেস্ক: বিভিন্ন উপকরণের লাড্ডু কমবেশি সবাই খেয়েছেন। সব সময় গতানুগতিক খাবার খেতে হবে এমন কোনো নিয়ম নেই। তাই তৈরি করতে পারেন ভিন্ন স্বাদের মুগ ডালের লাড্ডু। এই লাড্ডু দারুণ মজা। মাত্র ৪টি উপকরণ দিয়েই এই লাড্ডু তৈরি করতে পারবেন। চাইলে কিছুদিন সংরক্ষণ করেও রাখতে পারেন এই লাড্ডু। জেনে নেওয়া যাক সুস্বাদু মুগ ডালের লাড্ডুর রেসিপি-

উপকরণ

১. মুগ ডাল ১ কাপ
২. চিনির গুঁড়া ১/৪ কাপ
৩. ঘি ১/৪ কাপ ও
৪. পেস্তা প্রয়োজনমতো।

পদ্ধতি

* প্রথমে চুলায় প্যান বসিয়ে ডালগুলো মাঝারি আঁচে ১০-১২ মিনিটের জন্য ভেজে নিন বাদামি করে। এরপর ভাজা ডাল পুরোপুরি ঠান্ডা করে নিন। তারপর ব্লেন্ডারে ব্লেন্ড গুঁড়া তৈরি করে নিতে হবে।

* এবার চুলায় আবারও প্যান বসিয়ে ঘি গরম করে নিন। এর মধ্যে ডালের গুঁড়া মিশিয়ে ১০ মিনিটের জন্য মাঝারি আঁচে ভেজে নিন। দেখবেন ডালের গুঁড়া অনেকটা মাখো মাখো হয়ে যাবে।

* তারপর একটি প্লেটে নামিয়ে ঠান্ডা হতে দিন। এবার ডালের গুঁড়ার মধ্যে চিনি মিশিয়ে নিন। তারপর ময়দার ডো তৈরির মতো মথে নিন। এরপর ডালের ডো থেকে ছোট ছোট বল তৈরি করে নিন।

* হাতে ঘি মেখে লাড্ডু তৈরি করে নিতে হবে। প্রতিটি লাড্ডুতে একটি করে পেস্তা ও কাজু বাদাম চেপে পরিবেশন করুন। ব্যাস তৈরি হয়ে গেল সুস্বাদু লাড্ডু।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা