আমলকি
লাইফস্টাইল

আমলকির গুণাগুণ

লাইফস্টাইল ডেস্ক: আমলকির স্বাস্থ্য উপকারিতা অনেক। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আয়ুর্বেদের পরামর্শ অনুযায়ী, প্রতিদিন সকালে খালি পেটে এক টুকরো আমলকি খেলে শারীরিক বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পাবেন। সর্দি-কাশি এমনকি ব্যাকটেরিয়া সংক্রমণ থেকেও শরীরকে বাঁচায় আমলকি।

এতে আরও আছে আয়রন, ক্যালসিয়াম ও ফসফরাস। চিকিৎসকরা জানান, এটি পরিপূর্ণ পুষ্টিগুণ সমৃদ্ধ পানীয়। প্রতি ১০০ গ্রাম আমলকিতে থাকে ৯ মাইক্রোগ্রাম ক্যারোটিন। ফলের ক্যারোটিন ভিটামিন এ’র কাজ করে।

১০০ গ্রাম আমলকিতে ০.০৩ মি.গ্রা থায়ামিন, ০.০১ মি.গ্রা রিবোফ্লেভিন ও ১.২ মি.গ্রা লৌহ পাওয়া যায়। একইসঙ্গে ১০০ গ্রাম আমলকিতে ৬০০ মিলিগ্রাম ভিটামিন সি পাওয়া যায়। যা একটি বড় মাপের কমলার চেয়ে বেশি।

খালি পেটে আমলকি খেলে সারবে যেসব রোগ

চোখে ছানির ঝুঁকি কমায় আমলকি। ১ চামচ মধু ও আমলকির গুঁড়া মিশিয়ে খেলে ভালো থাকবে দৃষ্টিশক্তি।

হঠাৎ করেই যদি বমি পায় তাহলে হাতের কাছে আমলকি খেলেই মিলবে উপকার। আমলকি রস কয়েকবার খেলেই বমিভাব কমবে।

মুখে ঘা হলে গরম পানিতে ২ টেবিল চামচ আমলকির রস মিশিয়ে গার্গল করলে সেরে যাবে।

নিয়মিত আমলকি খেলে নিয়ন্ত্রণে থাকে কোলেস্টেরল। এমনকি হাঁপানির সমস্যাও কমায়।

আমলকি লিভার পরিষ্কার করতে সাহায্য করে। কারণ এটি খেলে শরীর থেকে সব দূষিত পদার্থ বাইরে চলে যায়।

আমলকিতে থাকা প্রোটিন ও অ্যামাইনো অ্যাসিড চুল পড়া কমায় ও চুলের গোড়া শক্ত করে।

নিয়মিত আমলকি খেলে ত্বক সুস্থ থাকে। নানা রকমের চর্মরোগ থেকে রক্ষা পাওয়া যায়। এছাড়াও এটি ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে আনতে সাহায্য করে।

সকালে খালি পেটে আমলকির রস খেতে পারেন। তবে রসের পরিমাণ ১০ মিলিগ্রামের বেশি হওয়া উচিত নয়। আবার আমলকি রোদে শুকিয়েও খেতে পারেন।

আমলকি ছোটো টুকরো করে কেটে তার উপর লবণ ও গোলমরিচ গুঁড়া ছড়িয়ে রোদে শুকাতে দিন। শুকিয়ে গেলে কাচের বয়ামে ভরে রেখে অনেকদিন পর্যন্ত খেতে পারবেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা