লাইফস্টাইল

রূপ চর্চায় আমের ফেইস প্যাক!

লাইফস্টাইলঃ

বাংলাদেশের গ্রীষ্মকালীন ফল আম। এদেশে আমের এত প্রাচুর্য যে বাংলাদেশে আমকে ফলের রাজা বলা হয়। টসটসে রসালো, আর সুস্বাদু আম শুধু পেট ও মনই ভরায় না, এর রয়েছে নানাবিধ পুষ্টিগুণ। রূপ চর্চায়ও আমের জুড়ি নেই। অনেকেই ত্বকের যত্নে আমের ফেইপ্যাক ব্যবহার করেন।

শুধু কি তাই! ব্রণ ও বলিরেখা দূর করতেও আম বিশেষ উপকারী। তবে এই সময়ে হাতের কাছে পর্যাপ্ত আম থাকলেও অনেকেই জানেন না কি করে তৈরি করবেন আমের ফেইসপ্যাক। জেনে নিন পাকা আমের কিছু ফেস প্যাক সম্পর্কে।

ব্রণ দূর করতে
অতিরিক্ত তেল দূর করে ত্বক ব্রণমুক্ত রাখতে ব্যবহার করতে পারেন পাকা আমের ফেস প্যাক। এজন্য ২ টেবিল চামচ টক দই ও ২ চা চামচ মধুর সঙ্গে আমের পাল্প মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর ধুয়ে নিন ত্বক।

টানটান ত্বকের জন্য
১ চা চামচ ওট গুঁড়া, ২ চা চামচ তরল দুধ, কয়েকটি আমন্ড গুঁড়ার সঙ্গে আমের পাল্প মিশিয়ে নিন। মিশ্রণটি ১৫ মিনিট ত্বকে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন ঠাণ্ডা পানি দিয়ে।

ত্বক নরম করতে
জমে থাকা মরা চামড়া দূর করে ত্বক নরম ও কোমল করতে আমের ফেস প্যাক বানিয়ে নিন। এজন্য ১ চা চামচ মধু, ১ চা চামচ আমের পাল্প, ১ চা চাম চালের আটা ও পরিমাণ তো দুধ মিশিয়ে নিন। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে পানি ছিটিয়ে হালকা করে ঘষে উঠিয়ে ফেলুন।

উজ্জ্বল ত্বকের জন্য
আমে রয়েছে ভিটামিন এ এবং বিটা-ক্যারোটিন, যা ত্বকে নিয়ে আসে প্রাকৃতিক উজ্জ্বলতা। ২ চা চামচ গমের আটার সঙ্গে ১ চা চামচ মধু ও পরিমাণ মতো পাকা আম মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। মিশ্রণটি ত্বকে ১৫ মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন।

ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে
১ টেবিল চামচ আমের পাল্পের সঙ্গে ২ টেবিল চামচ বেসন, ২ চা চামচ আমন্ড গুঁড়া ও ১ চা চামচ মধু মিশিয়ে নিন। ফেস প্যাকটি ১৫ মিনিট ত্বকে রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে কয়েকবার ব্যবহার করলে দূর হবে ত্বকের রোদে পোড়া দাগ।

সুত্রঃ টাইমস অব ইন্ডিয়া

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম থেকে পূর্ব দেওভোগে তীব্র জলাবদ্ধতা 

মুন্সীগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ থেকে পূর্ব দেওভোগের জেলা পরিষদ সংলগ্ন প্রায়...

মুন্সীগঞ্জে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবক...

ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে ব্যবসায়ীদের চাপ  

আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ার অজুহাত দেখিয়ে ভোজ্...

উলিপুরে তথ্য সংগ্রহের সময় সাংবাদিককে হত্যার হুমকি 

কুড়িগ্রামের উলিপুরে পেশাগত দায়িত্ব পালনকালে রাতে পরিচালিত স-মিলের (করাতকল) ছব...

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সমন্বয় সভা

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত ডে...

মাদক দমনে সরকারের নতুন কৌশল

দেশে মাদকের বিস্তার রোধ এবং তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ প্রভাব থেকে সুরক্ষিত...

চট্টগ্রামে তীব্র গ্যাস সংকট, স্থবির জনজীবন

চট্টগ্রামে গ্যাস সংকট এখন শুধু একটি জ্বালানি সমস্যা নয়; এটি জনজীবন, শিল্প, প...

লিভার ভালো রাখতে কী খাবেন, আর কোন খাবার এড়িয়ে চলবেন?

শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে লিভার অন্যতম। এটি শরীর থেকে ক্ষতিকর পদার্...

৫ই আগষ্ট আওয়ামিলীগের রাজনৈতিক কবর হয়ে গেছে: আবু হানিফ 

জুলাই গণঅভ্যুত্থানে কিশোরগঞ্জে ছাত্র জনতার ভূমিকা, প্রত্যাশা ও ভবিষ্যৎ শীর্ষক...

স্বাস্থ্য কমপ্লেক্সে মন্ত্রীর পরিদর্শন, কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের নির্দেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা