লাইফস্টাইল

পিনাট বাটারের রেসিপি

বাদামের পুষ্টিগুণ সম্পর্কে আমরা সকলেই কম বেশি জানি। সকালের নাস্তায় বা বাচ্চার স্কুলের টিফিনে অনেকেই পাউরুটি-বাটার দিয়ে পিনাট বাটার খেতে পছন্দ করেন। এছাড়া পিনাট বাটারে আছে প্রোটিন, ফাইবার, স্বাস্থ্যকর ফ্যাট, ম্যাগনেসিয়াম, ভিটামিন ই। এছাড়াও পটাশিয়াম সমৃদ্ধ পিনাট বাটারে অল্প পরিমাণ জিঙ্ক এবং ভিটামিন বি৬ও রয়েছে।

আর বাচ্চারা এই পিনাট বাটার খেতেও ভীষণ পছন্দ করে। কারণ পিনাট বাটার খেতে বেশ সুস্বাদু।

চাইলে বাড়িতেই খুব সহজে অল্প খরচেই তৈরি করা যায় পিনাট বাটার। যেভাবে করবেন:

উপকরণ

• চিনা বাদাম-এক কাপ

• মধু দুই টেবিল চামচ

• বাটার বা অলিভ অয়েল দুই টেবিল চামচ

• লবণ- ১/২ চা চামচ।

প্রস্তুত প্রণালী

• বাদাম দুই মিনিট ওভেনে বেক করে নিন

• ব্লেন্ডারে সব উপকরণ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন

• যতক্ষণ পর্যন্ত না বাদাম পুরোপুরি মসৃণ হয়

• তৈরি হয়ে গেলে একটি সুন্দর জারে রেখে দিন।

ছোট-বড় সবাই খেতে পারবেন পিনাট বাটার, বড়দের ক্ষেত্রে দিনে এক টেবিল চামচের বেশি নয়। তবে ডায়াবেটিস থাকলে মধু না দিয়ে তৈরি করুন পিনাট বাটার।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা