লাইফস্টাইল

নারীদের যে আচরণে পুরুষরা বিরক্ত হয়

সান নিউজ ডেস্ক : পছন্দের পুরুষকে খুশি করতে কত কিছুই না করে থাকেন নারীরা। পছন্দের সাজসজ্জা, সুন্দর পোশাক, আন্তরিক নানান আচরণ আরও কত কী। যা মাঝে মধ্যে বেশ আজগুবিও লাগে। তবে আপনার সব চেষ্টাই যে পছন্দের মানুষটির মন কাড়বে তা কিন্তু নয়।

দেখা যায়, আপনার এমন কিছু আচরণ আছে যা ওই বিশেষ মানুষটার কাছে মোটেও পছন্দ নয়। আবার তার কাছে পছন্দের হলেও অন্যদের চোখে তা বিরক্তিকর হতে পারে। এই ভুল বোঝাবুঝির ব্যাপারটা নারী ও পুরুষ দুইয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। এতে সম্পর্কে ভালো হওয়ার বদলে আরও খারাপের দিকে যেতে পারে।

সম্পর্কবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে নারীদের এমন কিছু আচরণ সম্পর্কে জানানো হয়েছে যা নারীরা মনে করেন পুরুষের কাছে আকর্ষণীয়, তবে আসলে ব্যাপারটা হয় উল্টো। চলুন তবে জেনে নেয়া যাক সেই আচরণগুলো সম্পর্কে বিস্তারিত-

অনেক পুরুষ আপনার প্রতি আগ্রহী এমনটা বোঝোনো : প্রতিযোগিতা পুরুষকে বাড়তি পরিশ্রমে আগ্রহী করে তোলে। একজন পুরুষ যদি জানতে পারে তার পছন্দের নারীর মন পাওয়া জন্য অন্যরাও সচেষ্ট তবে সেই পুরুষ তখন সচেষ্ট হয়ে ওঠে। তবে সমস্যা হলো অনেক নারী, পুরুষের এই আচরণের সুযোগ নিতে গিয়ে বাড়াবাড়ি করে ফেলেন। কোনো পুরুষকে যদি বুঝিয়ে দেয়া হয় যে, সেই নারীর জন্য আরও অনেকেই ঘুরছে তবে একপর্যায়ে তার আত্মসম্মানে আঘাত আসবে। নিজের আত্মসম্মান বাঁচাতে নিজেই প্রতিযোগিতা থেকে সরে যাবে। আর যে সরবে না সে হয়ত চায় প্রতিযোগিতায় বিজয়ী হতে। ফলে একবার পেয়ে গেলেই তার উদ্দেশ্য সফল হয়ে গেল, তখন সেই নারীকে আর প্রয়োজন নেই।

সবসময় সাহায্য চাই : নারী হিসেবে আপনি হয়ত ভাবছেন প্রতিটি পুরুষ চায় কর্তা হতে, তার সঙ্গীর সামনে ঢাল হয়ে থাকতে। ফলে আপনি নিজেকে অসহায় হিসেবে তুলে ধরেন। তবে সেটারও একটা সীমা আছে। প্রতিনিয়ত যদি কোনো না কোনো বিষয়ে সাহায্য দরকার হয়, সবক্ষেত্রেই যদি অসহায় ভাব দেখানো হয়, তবে একসময় সেই নারী সঙ্গী হিসেবে নয় বরং পুরুষের বোঝায় পরিণত হবেন। ফলে দ্রুত সেই পুরুষ আগ্রহ হারাবে।

প্রতিটি মানুষের জীবনেই তার নিজস্ব সমস্যা আছে। আর কেউ চাইবেনা প্রতিনিয়ত আরেকজনের হাজারও সমস্যার দায়ভার নিতে। পুরুষ অবশ্যই নারীর প্রতি সহানুভূতিশীল, যত্নবান। তবে নারীর অসহায়ত্ব যদি পুরুষের সুযোগ নেয়ার চেষ্টা হয় আর এই আদুরে ভাব সবসময়ই পুরুষের কাছে আকর্ষণীয় হবে, তবে তা ভুল। যদি কোনো ব্যাপারে সাহায্য প্রয়োজন হয়, সরাসরি পরিস্থিতি খুলে বলুন একজন পরিণত মানুষ হিসেবে।

অতিরিক্ত রূপ সচেতন : পুরুষের কাছে বাহ্যিক সৌন্দর্য গুরুত্বপূর্ণ, তাতে সন্দেহ নেই। তবে সেটাই সবকিছু নয়। তাই নারী হিসেবে শুধু বাহ্যিক সৌন্দর্যই আপনার গুরুত্বের কেন্দ্রবিন্দু হওয়া উচিত নয়। পুরুষ আকর্ষণ করার একমাত্র হাতিয়ার যদি শুধুই সৌন্দর্য হয়, তবে একসময় তা পুরুষের জন্য একঘেয়ে হয়ে যাবে, হতে পারে বিরক্তিকরও। অপরদিকে যে নারী শুধুই রূপ সর্বস্ব, তার আত্মবিশ্বাসও ধুলিসাৎ হয়ে যাবে। মনে রাখতে হবে, রূপের বাইরেও আরও গুরুত্বপূর্ণ গুণ থাকতে হয়।

ধরা-ছোঁয়ার বাইরে থাকা : পুরুষের আকর্ষণ অর্জন করার পদ্ধতি যদি তার হাতে ধরা না দেয়ার চেষ্টা হয়, তবে যে পুরুষ তাতে আকৃষ্ট হবে সে ওই নারীর জীবনের জন্যই ক্ষতিকর হবে। এমন কিছু পুরুষ পিছু নেবে যারা নিজেদের অসংখ্য চাহিদা পূরণ আর দৃষ্টি আকর্ষণ করাই যেন তাদের জীবনের একমাত্র লক্ষ্য। আপাতদৃষ্টি ‘এমন পুরুষই তো চাই’, মনে হলেও দীর্ঘমেয়াদে তা সুখকর হবে না।

কারণ এই পুরুষ একবার মন পেয়ে গেলে, তার স্বার্থ হাসিল হয়ে গেলে পরে ছুঁড়ে ফেলবে সেই নারীকে। তাই নারী হিসেবে নিজেকে আবদ্ধ না রেখে পুরুষদের আপনার সঙ্গে আলাপ করার সুযোগ দিন। আলাপ করলেই নিজের মন তাকে বোঝাতে পারবেন, তার মনের খবর বুঝতে পারবেন।

তার পছন্দকে নিজের পছন্দ বানানো : প্রতিটি মানুষ চায় কেউ একজন তার নিজস্বতার জন্য ভালোবাসুক। আসলেই ভালোবেসে থাকলে ভালো মন্দ দুটোকেই ভালোবাসবে। এটা নারী ও পুরুষ দুয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। আবার ভালোবাসার মানুষটির সঙ্গে নিজের আগ্রহের বিষয়গুলো মিলে যাওয়া অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার। তার মানে এই নয় যে ভালোবাসার মানুষটির যা কিছু পছন্দ তা নিজেরও পছন্দ হতে হবে।

তার সব পছন্দদের কাজগুলোতে অংশ নিয়ে যদি সবসময়ই আকর্ষণের কেন্দ্রবিন্দু হওয়া চেষ্টা করেন তবে বড় ধরনের ভুল হবে। তার পছন্দের কাজগুলোতে অংশ নিন, দেখুন নিজেরও তাতে আগ্রহ জাগে কি-না। যদি আগ্রহ পান খুবই ভালো, যদি না পান তবে জোর করে ভালোলাগার অভিনয় করা ঠিক না। কারণ এমন করলে একসময় নিজস্বতা হারাবে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উদ্বোধনে ৪৪ কোটি ব্যয়, হাজার কোটি টাকার অনিয়ম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল প্রকল্পে বিপুল পরিমাণ...

যাঁরা অপপ্রচার চালিয়েছে তাঁরাই পাওয়ার জন্য বসে আছে- এমপি খোকন 

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আন...

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে নতুন অর্থনৈতিক চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

তৈরি পোশাক শিল্পের পর সেমিকন্ডাক্টর শিল্পই বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনা...

নাটোরে প্রাইম ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন 

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে পরিচালিত স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটি...

দেড় কোটির বেশি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায়

বাংলাদেশে প্রায় এক কোটি ৫৩ লাখ মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় (আইপিসি ফে...

নিজের সৌন্দর্যের রহস্য জানালেন জয়া আহসান

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত সিনেমা &ls...

সেতু নির্মাণে ৬ বছরের বিলম্ব, দুর্ভোগ চরম

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা খালের ওপর নির্মিত একট...

পদবঞ্চনার অভিযোগে বিএনপি কার্যালয়ের সামনে মানববন্ধন

দীর্ঘদিন দলের জন্য কাজ করেও সাংগঠনিক পদ-পদবী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে র...

পিরোজপুর এতিমখানায় এতিমের সংখ্যা নিয়ে গরমিল

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার দারুলহুদা নেছারিয়া এতিমখানায় সরকারি বরাদ্দের অর...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা