লাইফস্টাইল

বাড়িতেই তৈরি করুন স্বাস্থ্যকর বেসন

লাইফস্টাইল ডেস্ক: চলছে রমজান মাস। সারাদিন রোজা থেকে ধর্মপ্রাাণ মুসলমানরা সন্ধ্যায় ইফতার করেন। আর ইফতারে একটু মুখরোচক খাবার সবাই খেতে পছন্দ করেন। তাইতো বেসন দিয়ে আলুর চপ, বেগুন চপ ইত্যাদি অনেক নতুন আইটেম তৈরি করেন। যা খেতেও দারুণ সুস্বাদু। তবে করোনার এই কঠিন সময়ে সুস্থ থাকতে চাইলে নিজেই স্বাস্থ্যসম্মত উপায়ে তৈরি করুন বেসন। ঘরে বসেই খুব অল্প উপকরণ দিয়ে তৈরি করে নেন। তাও একদম সহজ ও অল্প সময়ে। চলুন তবে জেনে নেয়া যাক ঘরোয়া উপায়ে বেসন তৈরির পদ্ধতি-

তৈরি পদ্ধতি

একটি মিক্সারে ২ কাপ ছোলা বুটের ডাল, মসুর ডাল ও দুই চামচ ভাতের চাল নিয়ে ভালোভাবে মিক্স করুন। এক্ষেত্রে ছোলা বুটের ডাল তাড়াতাড়ি মিক্স হবে আর মসুর ডাল মিক্স হতে একটু বেশি সময় নিবে।

কয়েকবার মিক্সারে মিক্স করলে ডাল আর চাল ভেঙে পাউডার এ পরিণত হবে। হয়ে গেলে বেসনের পাউডার গুলো আটা বা চালের গুঁড়ার চালনিতে চেলে নিন। থেকে যাওয়া আধাভাঙ্গা ডালগুলো আবার মিক্সারে দিয়ে মিক্স করে চালনিতে চেলে নিন।

ব্যাস, সহজেই তৈরি হয়ে গেলো বেসন। আপনি চাইলেই এই বেসন অনেকদিন পর্যন্ত এয়ারটাইট পাত্রে স্টোর করে রাখতে পারেন।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

৩ নভেম্বরের মহাসমাবেশ সফল করতে রংপুরে মাদ্রাসা শিক্ষকদের প্রস্তুতি সভা

সারাদেশের স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আগামী ৩ নভেম্বর ঢাক...

স্কুলের গাছ কেটে বিক্রির অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে

কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই স্কুলের ৪টি গাছ কেটে ফেলা...

অটিজম-ডাউন সিনড্রোম চিকিৎসায় সাড়া ফেলেছেন ডা. মুছা

একটি শিশু যখন কথা বলতে পারে না, নিজের পায়ে হাঁটতে...

মুন্সীগঞ্জে ৩ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার

মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানার খানবাড়ি বাসস্ট...

সেনা মোতায়েন করে বিক্ষোভ শান্তিপূর্ণ রাখতে সফল ইতালি

ইতালির মিলান, রোম ও তুরিনসহ দেশটির বিভিন্ন শহরে শনিবার হাজার হাজার তরুণ-তরুণী...

২০ বছর পর ভিন্ন পরিচয়ে তারেক রহমান-তারো আসোর সাক্ষাৎ

দীর্ঘ ২০ বছর পর ভিন্ন পরিচয়ে দুজনের সাক্ষাৎ। জাপান...

উলিপুরে হাডুডু খেলাকে ঘিরে উৎসবের আমেজ

বিস্তীর্ণ মাঠজুড়ে কানায় কানায় দর্শকের ভিড়, খেলোয়াড়...

লক্ষ্মীপুর হাসপাতালে স্বেচ্ছাসেবক দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

লক্ষ্মীপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের ভেতরে ঢুকে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা