লাইফস্টাইল

ফ্রিজ পরিষ্কার করার উপায় 

লাইফস্টাইল ডেস্ক : খাবার হিমায়িত করে রাখার কারণে ফ্রিজে স্বভাবতই জীবাণু বাসা বাঁধে। তাই নিয়মিত ফ্রিজ পরিষ্কার করা জরুরি। নতুবা খাবার নষ্ট হয়ে যায় ও ফ্রিজও ভালো থাকে না। অনেকে এ কাজটিকে খুব কঠিন মনে করেন। ফ্রিজ পরিষ্কারের জন্য কয়েকটি সহজ ও স্বাস্থ্যকর উপায় রয়েছে। জেনে নিন কোন উপায়ে ফ্রিজ পরিষ্কার করবেন

যা যা লাগবে : একটি নরম স্পঞ্জ, ডিস সোপ অথবা ডিটারজেন্ট, ছোট তোয়ালে, পুরনো ব্রাশ ও পানি।

যেভাবে পরিষ্কার করবেন :

১. প্রথমে ফ্রিজটির বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দরজা খুলে রাখুন। দেখবেন বরফ এমনিতেই গলে যাবে। বরফ সরাতে আপনার আর কষ্ট করতে হবে না।

২. ফ্রিজের সব জিনিস বের করে নিন। এতে ফ্রিজ ধোয়ার সময় সুবিধা হবে। আর ফ্রিজের খাবারগুলো একটি বালতিতে ভরে ঢাকনা দিয়ে ঢেকে দিন। ফলে বরফ গলে যাবে না। ফ্রিজ ধুতে দেরি হলেও আপনার খাবার ভালো থাকবে।

৩. ফ্রিজের র‍্যাক, ড্রয়ার ও ছোট সেলফগুলো খুলে ফেলুন। এবার আলাদাভাবে ডিটারজেন্ট মেশানো হালকা গরম পানিতে ভিজিয়ে রাখুন। কিছুক্ষণ পর স্পঞ্জ দিয়ে ভালো করে ঘষে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এবার তোয়ালে দিয়ে ভালো করে মুছে শুকিয়ে নিন।

৪. ডিটারজেন্ট মেশানো পানি একটি বোতলে ভরে ফ্রিজের ভেতরে স্প্রে করুন। এবার নরম স্পঞ্জ দিয়ে ভালোভাবে ঘষে নিন। ব্রাশ দিয়ে ফ্রিজের কর্নারের রাবারগুলো ভালো করে পরিষ্কার করে নিন।

৫. তোয়ালে ভিজিয়ে পুরো ফ্রিজ মুছে নিন। এবার শুকনো তোয়ালে দিয়ে মুছে র‍্যাক, ড্রয়ার এবং ছোট সেলফগুলো আগের জায়গায় রাখুন।

৬. খাবারের প্রত্যেকটি বক্স, বোতল ভেজা কাপড় দিয়ে মুছে পরিষ্কার করে পুনরায় ফ্রিজে রাখুন।

৭. ফ্রিজ পরিষ্কারের সঙ্গে সঙ্গেই সুইচ অন না করে কিছুক্ষণ পর অন করুন।

পরিষ্কার শেষ হলে ফ্রিজের মধ্যে এক টুকরা লেবু কেটে রেখে দিন। এতে ফ্রিজ গন্ধ হবে না। তথ্যসূত্র: বোল্ডস্কাই

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা