লাইফস্টাইল

করোনায় বদলে যাচ্ছে দৈনন্দিন অভ্যাস!(ভিডিও)

সান নিউজ ডেস্ক:

প্রাণঘাতী করোনা ভাইরাস গোটা বিশ্বে যেভাবে ছড়িয়ে পড়ছে, তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এ পর্যন্ত করোনাভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা তিন হাজার ছাড়িয়েছে। আক্রান্ত হয়েছে প্রায় ৮৬ হাজার মানুষ। এদের বেশিরভাগই চীনের নাগরিক।

এরইমধ্যে করোনাভাইরাস আতঙ্কে বিভিন্ন দেশে বদলে যেতে শুরু করেছে মানুষের অভিবাদন জানানোর অভ্যাস। যা তাদের দৈনন্দিন জীবনেও প্রভাব ফেলেছে।

ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার আতঙ্কে নিজ কর্মস্থল, বাড়ি ও প্রার্থনার জায়গায় মানুষ করমর্দন, আলিঙ্গন ও গালে চুমু দেওয়ার মতো অভ্যাসগুলো বাদ দিচ্ছেন সব দেশের নাগরিক। এর বদলে সরাসরি দৃষ্টি বা হাত দিয়ে ইশারায় অভিবাদন জানানো শুরু করেছেনে তারা।

চীনের রাজধানী বেইজিংয়ে মানুষকে করমর্দন না করতে বলা হচ্ছে। এ বিষয়ক একটি নির্দেশনায় বলা হচ্ছে, করমর্দনের বদলে নিজেদের দুই হাত একত্রিত করে অভিবাদন জানাতে।

সেখানে মাইক ও লাউড স্পিকারে বলা হচ্ছে ঐতিহ্যবাহী গং শো ভঙ্গি দেখিয়ে অভিবাদন জানানোর জন্য। এই রীতি অনুসারে, বিপরীত হাতে তালুতে মুষ্ঠি রাখা হয়।

ফ্রান্সে দৈনিক পত্রিকায় পাতায় বিজ্ঞাপন দিয়ে বলা হচ্ছে গালে চুমু ও কাজে সাধারণ আনুষ্ঠানিকতা করকমর্দনের বদলে কীভাবে প্রতিদিন অভিবাদন জানানো যাবে। শিষ্টাচার বিশেষজ্ঞ ফিলিপ লিখটফুসের বক্তব্য গুরুত্ব সহকারে প্রকাশিত হচ্ছে। তিনি বলছেন, করমর্দন মধ্যযুগে শুরু হওয়া অভিবাদনের ধরণ। সাধারণভাবে মানুষের চোখে তাকানোই অভিবাদনের জন্য তা যথেষ্ট।

ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী নাগরিকদের লাতিন আমেরিকার পানীয় পানের সময় ধাতব স্ট্র একে অন্যের সঙ্গে ভাগাভাগি না করার পরামর্শ দিয়েছেন।

জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী হোর্স্ট সিহফার দেশটির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে করমর্দন করতে অস্বীকৃতি জানিয়েছেন। ম্যার্কেল করমর্দন করতে হাত বাড়ালে তিনি হেসে নিজের হাত দুটো নিজের কাছেই রেখে দেন। এ সময় চ্যান্সেলরও হেসে উঠেন। আসন গ্রহণের আগে ম্যার্কেল তার হাত আকাশের দিকে উঁচু করে নেন।

ইরানে করোনা ভাইরাসে এখন পর্যন্ত অন্তত ৬৬ জনের মৃত্যু হয়েছে। দেশটিতে সচেতনতামূলক একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এতে পাঁচ বন্ধুকে দেখা যাচ্ছে। তাদের মধ্যে তিন জনের হাত পকেটে রাখা এবং দুই জনের মুখে মাস্ক পরা। তারা অভিবাদন জানাতে একে অন্যের পায়ে ঠুকাঠুকি করছে।

লেবাননেও এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে মুখে চুমুর ভঙ্গি করে সংগীতশিল্পী রাগেব আলামা ও কৌতুক অভিনেতা মাইকেল আবু স্লেইমান একে অন্যের পায়ে ঠুকাঠুকি করছেন। সূত্র: দ্য সান, আল জাজিরা।

বিশ্বে করোনা যেভাবে ছড়াচ্ছে, আক্রান্ত ও মৃতের সংখ্যা যে হারে বাড়ছে এটা মোটেও ভালো লক্ষণ নয়। এই অভ্যাস বদলের পর যদি এর সংক্রমন কিছুটা হলেও কমে তাহলেও স্বস্তি আসবে জনমনে। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

ভিডিও লিঙ্ক ... https://www.youtube.com/watch?v=zf5tGGD_6kA

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন 

মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা...

নিরাপদ অভিবাসনে প্রতারণার ঝুঁকি কমে: জেলা প্রশাসক নুরমহল আশরাফী

নিরাপদ, নিয়মিত ও বিধিসম্মত অভিবাসনের মাধ্যমে বিদেশগামী কর্মীদের প্রতারণার ঝুঁ...

আওয়ামী লীগের ভবিষ্যৎ আদালতের সিদ্ধান্তে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে সংঘটিত...

কুষ্টিয়ায় ক্যান্সার সচেতনতামূলক সেমিনার

কুষ্টিয়ার মিরপুরে ক্যান্সার সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রা...

লাখ টাকার ফল-নাস্তা নিয়ে সাবেক ইউএনওকে ঘিরে প্রশ্ন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল ইসলামের বিরু...

দখল-দূষণে বিপন্ন দেশের নদী

বাংলাদেশ নদীমাতৃক দেশ হিসেবে পরিচিত হলেও দেশের অধিকাংশ নদী এখন দখল, দূষণ, নাব...

নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী, চাপে মানুষ

নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে দেশের নিম্ন ও সীমিত আয়ের মানু...

নোয়াখালীতে জিও ব্যাগ প্রকল্পে অনিয়মের অভিযোগ, এলাকাবাসীর মানববন্ধন

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের সেলিম বাজার ও কালাদুর এলাকায়...

শহীদ আহসান জুলাই যোদ্ধা নন: বিএনপি নেতা

কক্সবাজারের চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হকের বক্তব্যকে কেন্দ্র করে জু...

হাসিনা দিল্লিতে, পরিবারের অন্য সদস্যরা কে কোথায়?

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর তাঁর পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা