লাইফস্টাইল

 ৫ বিষয় চর্চায় হবে পারিবারিক বন্ধন আরও দৃঢ়  

সান নিউজ ডেস্ক

বর্তমান সময়ে পারিবারিক বন্ধন কিছুটা হলেও দুর্বল হয়ে পড়ছে এমন মত বিশেষজ্ঞদের।

ব্যস্ত জীবন, প্রযুক্তির ব্যবহার এবং ব্যক্তিগত সময়ের চাপের কারণে পরিবারের সদস্যদের মধ্যে দূরত্ব বাড়ছে।

বিশেষজ্ঞরা বলছেন, শক্ত পারিবারিক সম্পর্ক গড়তে বড় কোনো আয়োজন নয়, বরং দৈনন্দিন ছোট ছোট অভ্যাসই সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা রাখে।

পরিবারকে সুখী ও একত্রিত রাখতে যে পাঁচটি অভ্যাস গুরুত্বপূর্ণ, তা হলো

প্রতিদিন একবেলা একসঙ্গে খাওয়ার অভ্যাস

পরিবারের সবাই মিলে প্রতিদিন অন্তত একবেলা একসঙ্গে খাবার খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এই সময় মোবাইল ও অন্যান্য যন্ত্র দূরে রেখে একে অপরের সঙ্গে কথা বলার সুযোগ তৈরি করতে হবে। এতে পারস্পরিক সম্পর্ক আরও গভীর হয় এবং সুন্দর স্মৃতি তৈরি হয়।

সপ্তাহে একদিন একসঙ্গে সময় কাটানো

সপ্তাহে অন্তত একদিন পরিবারকে সময় দেওয়ার জন্য আলাদা দিন নির্ধারণ করার পরামর্শ দেওয়া হয়েছে। এই সময় একসঙ্গে খেলা, সিনেমা দেখা বা ঘুরতে যাওয়ার মতো কাজ করা যেতে পারে। সবার অংশগ্রহণ নিশ্চিত করলে পারিবারিক আনন্দ ও সম্পর্ক আরও দৃঢ় হয়।

প্রশংসার অভ্যাস গড়ে তোলা

পরিবারের সদস্যদের ভালো কাজ ও গুণের প্রশংসা করার অভ্যাস গড়ে তুলতে বলা হয়েছে। খাবার টেবিলে বা ঘুমানোর আগে একে ওপরকে ধন্যবাদ ও প্রশংসা জানালে সম্পর্কের মধ্যে ইতিবাচকতা বাড়ে এবং পারস্পরিক সম্মান তৈরি হয়।

ব্যক্তিগত সময়কে গুরুত্ব দেওয়া

পরিবারের প্রতিটি সদস্যের ব্যক্তিগত সময় থাকা জরুরি। বই পড়া, শখের কাজ বা একান্তে কিছু সময় কাটানোর সুযোগ দিলে মানসিক শান্তি বাড়ে। পাশাপাশি পারিবারিক সময়ও সমানভাবে গুরুত্বপূর্ণ রাখতে হবে।

পরিবর্তন ও সমস্যাকে একসঙ্গে মোকাবিলা করা

পরিবারে কোনো সমস্যা বা পরিবর্তন এলে তা এড়িয়ে না গিয়ে সবাই মিলে সমাধানের চেষ্টা করতে হবে।

নিয়মিত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান খুঁজলে পারস্পরিক বোঝাপড়া ও দলগত মনোভাব তৈরি হয়, যা সম্পর্ককে আরও দৃঢ় করে।

সান নিউজ/ জামান

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা