সংগৃহীত
আন্তর্জাতিক

ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না 

আন্তর্জাতিক ডেস্ক: মাত্র ১ মাসের কিছু বেশি সময় বাকি ছিল পাকিস্তানের জাতীয় নির্বাচনের। এরই মধ্যে দেশটির সংসদে নির্বাচন পিছিয়ে দিতে একটি রেজুলেশন পাস করা হয়েছে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় হতাহত ৭

শুক্রবার (৫ জানুয়ারি) রেজুলেশনটি পাস হয়। এছাড়াও রেজুলেশনে জাতীয় নির্বাচন বিলম্বিত করার কথা বলা হয়েছে।

এর করে আগামী ৮ ফেব্রুয়ারি দেশটিতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে না। নিরাপত্তার কারণ দেখিয়ে নির্বাচন পেছাতে রেজুলেশন পাস করা হয়েছে।

প্রস্তাবের বিরোধিতা করেন পাকিস্তানের তত্ত্বাবধায়ক সরকারের তথ্যমন্ত্রী মর্তুজা সলঙ্গী ও পাকিস্তানের মুসলিম লীগ-এনের সিনেটর আফনান উল্লাহ খান। পরে রেজুলেশনটি মাত্র ১৪ জন আইনপ্রণেতার উপস্থিতিতে পাস হয়।

আরও পড়ুন: জাপানে ভূমিকম্প, নিহত বেড়ে ৯২

সিনেটর আফনানুল্লাহ খান জানান, দেশের নিরাপত্তা পরিস্থিতি আসলেই ভালো না। কিন্তু ২০০৮ ও ২০১৩ সালে পরিস্থিতি আরও খারাপ ছিল তবুও নির্বাচন হয়েছিল।

তিনি আরও বলেন, আপনি কি আবহাওয়া ও নিরাপত্তার অজুহাতে নির্বাচন বিলম্বিত করবেন? তার আগে ফেব্রুয়ারিতে সাধারণ নির্বাচন দুবার অনুষ্ঠিত হয়েছিল।

আরও পড়ুন: মাস্ক বাধ্যতামূলক করল যুক্তরাষ্ট্র

সিনেটর দেলোয়ার খান আইনটি উচ্চস্বরে পাঠ করে জানান, সংবিধান অনুযায়ী পাকিস্তানের প্রত্যেক নাগরিকের ভোট দেওয়ার অধিকার রয়েছে। এ ছাড়াও পাকিস্তানের নির্বাচন কমিশন সকল দলের অংশগ্রহণের মাধ্যমে আগামী নির্বাচন করতে বাধ্য।

পাকিস্তানে সংসদের উচ্চকক্ষে মোট ১০০ জন সদস্য রয়েছে। মাত্র ১৪ জন আইনপ্রণেতা প্রস্তাব পাসের সময় উপস্থিত ছিলেন। সূত্র : ডন

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা