সংগৃহীত
আন্তর্জাতিক

গোলাবর্ষণে লেবাননে মেয়র নিহত

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের গোলাবর্ষণে প্রতিবেশী দেশ লেবাননের মেয়র নিহত হয়েছেন। নিহত ঐ মেয়রের নাম হুসেইন মনসুর। ইসরায়েলি গোলার আঘাতে গত সোমবার (১১ ডিসেম্বর) নিজের বাড়িতে প্রাণ হারান তিনি।

আরও পড়ুন: বায়ুদূষণে আজ ঢাকা দ্বিতীয়

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বার্তাসংস্থা রয়টার্স নিহত ওই মেয়রের একজন আত্মীয় ও লেবাননের জাতীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। ইসরায়েল সীমান্তবর্তী লেবানিজ একটি গ্রামের মেয়র ছিলেন তিনি।

নিহত মেয়রের আত্মীয় মোহাম্মদ মনসুর রয়টার্সকে বলছে, ইসরায়েলের সীমান্ত থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত তাইবেহ গ্রামে নিজের বাড়িতে ইসরায়েলি গোলার আঘাতে হুসেইন মনসুর নিহত হয়।

অন্যদিকে ন্যাশনাল নিউজ এজেন্সি বলছে, ইসরায়েলি বাহিনীর নিক্ষেপ করা যে শেলটি তাকে আঘাত করেছিল সেটি বিস্ফোরিত হয়নি।
ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে এই বিষয়ে এখনো কোনও মন্তব্য করেনি।

আরও পড়ুন: ফিলিং স্টেশনে বিস্ফোরণে নিহত ৪

রয়টার্স জানিয়েছে, রোববার থেকে ইসরায়েল-লেবানন সীমান্তে সহিংসতা বেশ বৃদ্ধি পেয়েছে। ইরান-সমর্থিত শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলের বিভিন্ন অবস্থানে বিস্ফোরক ড্রোন ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি শহর ও গ্রামে ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েলি যুদ্ধবিমান।

রোববার হিজবুল্লাহর একজন কর্মকর্তা জানান, ইসরায়েল লেবাননে তাদের হামলা বাড়িয়েছে। ইসরায়েল সরকারের একজন মুখপাত্র উত্তেজনা ও আগ্রাসন বাড়ানোর জন্য হিজবুল্লাহকে অভিযুক্ত করেছেন।

আরও পড়ুন: সৌদিতে ঝড়-বৃষ্টির জেরে বহু রাস্তা প্লাবিত

ইসরায়েল সরকারের মুখপাত্র আইলন লেভি জানিয়েছেন, ‘আমরা যেকোনও আগ্রাসনের দৃঢ় জবাব দেব ও আমরা আবারও বলছি- ইসরায়েল একসঙ্গে দুটি ফ্রন্টে যুদ্ধে আগ্রহী নয়। তবে হিজবুল্লাহ যদি ইসরায়েলকে পূর্ণ মাত্রার যুদ্ধে টেনে নেওয়ার সিদ্ধান্ত নেয়, তাহলে হিজবুল্লাহ ও লেবানন রাষ্ট্রের জন্য এর পরিণতি হবে ভয়াবহ।’

সান নিউজ/এএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা