ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৮

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৮ জন নিহত হয়েছেন।

আরও পড়ুন: ব্যাংকে অস্ত্র ঠেকিয়ে লুটের চেষ্টা, আটক ১

শনিবার (৯ ডিসেম্বর) গভীর রাতে বেরেলি-নৈনিতাল হাইওয়েতে ভয়াবহ এ দুর্ঘটনা ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, উত্তরপ্রদেশে হাইওয়েতে ট্রাকের সাথে একটি গাড়ির সংঘর্ষের পর গাড়িটিতে আগুন ধরে যায়। এ সময় দরজাগুলো লক হয়ে যাওয়ায় গাড়ির ভেতরে আটকে পড়ে দগ্ধ হয়ে এক শিশুসহ ৮ জন যাত্রীর মৃত্যু হয়।

পুলিশ বলছে, দুর্ঘটনার শিকার গাড়িটিতে সেন্ট্রাল লক করা ছিল। বেরেলির এ দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৭ জন প্রাপ্তবয়স্ক এবং একজন শিশু।

আরও পড়ুন: সাগরে আটকে গেল পর্যটকবাহী জাহাজ

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনাস্থলের ভিডিও ফুটেজে জ্বলন্ত গাড়িটিকে নৈনিতাল হাইওয়েতে ট্রাকের পাশে দেখা গেছে। এ সময় গাড়ির দরজা সম্ভবত জ্যাম হয়ে যায় এবং খোলেনি। এতে ভেতরেই আটকে দগ্ধ হন তারা।

প্রাথমিক তদন্তে জানা যায়, মধ্য রাতে উত্তরপ্রদেশ থেকে আসা গাড়িটির টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে হাইওয়ের উল্টো দিকের লেনে ঢুকে যায় গাড়িটি।

সে সময়ই ঐ লেন দিয়ে হরিদ্বার থেকে বালি বোঝাই একটি ডাম্পার আসছিল। ট্রাকটির গতি বেশি থাকায় গাড়িটির সাথে সজোরে সংঘর্ষ হয়।

আরও পড়ুন: আরও ৯ জনের মৃত্যু, ভর্তি ৪৫৯

ধাক্কা মারার পর গাড়িটিকে কিছুটা টেনে নিয়ে যায় ট্রাকটি। এরপরই গাড়িতে আগুন ধরে যায়। সংঘর্ষের জেরে গাড়ির সবকটি দরজার লক বিকল হয়ে যাওয়ায় দরজা খোলেনি।

ফলে গাড়ির ভেতরে আটকে পড়েন এক শিশুসহ ৮ জন যাত্রী এবং গাড়িতে পুড়েই সকলের মৃত্যু হয়। এ সময় ট্রাকটিতেও আগুন ধরে যায়।

বেরেলির সিনিয়র সুপারিনটেনডেন্ট সুশীল চন্দ্র ভান ধুলে জানান, গাড়িটি বিপরীত লেনে ঢুকে একটি ট্রাককে ধাক্কা দেয়। গাড়িটি কেন্দ্রীয়ভাবে লক করা ছিল। তাই আগুনের কারণে ভেতরে থাকা লোকেরা প্রাণ হারিয়েছেন।

নিহত যাত্রীরা একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জে সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও মেলা শুরু

"বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ"— এই প্রতিপাদ্যকে সা...

কেশবপুরে ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত 

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস”— এই প্রতিপাদ্যকে সা...

প্রবাসীদের পাসপোর্ট সংশোধনের সময় বাড়ল

বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্টের তথ্য সংশোধনপূর্বক নতুন পাসপোর...

নদীর নাব্য সংকটে খুলনা নদীবন্দরে পণ্য খালাস অর্ধেকে, বিপাকে ব্যবসা-শ্রমিক

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পণ্য পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম নদীপথ। এই পথ ব্...

পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন!

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু...

সন্ধ্যায় সংবাদ সম্মেলনে আসছে এনসিপি

দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে নিজেদের অবস্...

পদত্যাগের পর গুলশানের বাসায় উঠবেন মো. সাহাবুদ্দিন

শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন মো. সাহাবুদ্...

বিশ্ব গণমাধ্যমে গুরুত্ব পেল রাষ্ট্রপতির পদত্যাগ

বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের খবর আন্তর্জাতিক...

সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগ করায় সংবিধানের বিধ...

এশিয়ান গেমসের নকআউটে বাংলাদেশ

আগামী সেপ্টেম্বরে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৬ এশিয়ান গেমস। এই আস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা