সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ফের ফিলিপাইনে ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিপাইনে আবারও আঘাত হেনেছে ভূমিকম্প। এবারও দেশটির দক্ষিণাঞ্চলের মিন্দানাও দ্বীপে ৬ দশমিক ৬ মাত্রার শক্তিশালী এ ভূমিকম্প আঘাত হেনেছে।

আরও পড়ুন : ২৪ ঘণ্টায় ৭০০ ফিলিস্তিনি নিহত

এএফপি জানিয়েছে, ফিলিপাইনের স্থানীয় সময় রোববার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ৩৬ মিনিটে (গ্রিনিচ মান অনুযায়ী সময় ১০৩৬) ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল মিন্দানাও দ্বীপের বিসলিগের উত্তর-পূর্বে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬ দশমিক ৬। তবে, সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি।

আরও পড়ুন : প্যারিসে হামলায় পর্যটক নিহত

অন্যদিকে, জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সের (জিএফজেড) জানিয়েছে, ফিলিপাইন দ্বীপপুঞ্জে ৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল।

প্রসঙ্গত, গত শনিবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় ৭ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে এই মিন্দানাও দ্বীপেই। যার কারণে দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়। ইউরোপিয়ান-মেডিটেরানিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইউএমএসসি) বলেছে, ভূমিকম্পটির গভীরতা ৬৩ কিলোমিটার।

আরও পড়ুন : পেরুতে সশস্ত্র হামলায় নিহত ৯

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) বলেছে, এমন ঘন ঘন ভূমিকম্পের কারণে সুনামি সৃষ্টি হতে পারে। গত ১৫ দিনের মধ্যে রোববারের ভূমিকম্পটি দ্বিতীয় শক্তিশালী।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা